Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুম্বই থেকে সুরতে হিরে ব্যবসায়ীরা? তৈরি বিশ্বের সব থেকে বড় অফিস বাড়ি!

মুম্বইতে কি আর ব্যবসা বাড়ছে না হিরে ব্যবসায়ীদের? না কী আরও ব্যবসার জন্য গন্তব্য সুরত? হ্যাঁ, ঠিকই পড়ছেন। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বড় বড় হিরের সংস্থা মালিকরা তাদের ব্যবসা গোটাচ্ছে। বাণিজ্যনগরীতে আর কেন্দ্রীয় অফিস নয়৷ এবার গন্তব্য সুরত।

গুজরাটের সুরতে একটি সুবিশাল বাড়ি তৈরি হচ্ছে। সুরত ডায়মন্ড বোর্স (এসডিবি) খোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বড় ব্যবসায়ীরা। একটি বিশাল বড় বাড়ি তৈরি হচ্ছে। বলা হচ্ছে, বিশ্বের সব থেকে অফিস বাড়ি হবে এটি। এজন্য ৩,৪০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। সব থেকে বড় কথা, এজন্য একটা টাকাও সরকারি সাহায্য নেওয়া হচ্ছে না।

Diamond traders

সুরত ডায়মন্ড বোর্স (এসডিবি) এক সদস্যের মতে মুম্বইয়ের রাজস্বে একটা বিশাল বড় ধাক্কা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় হাজার খানেক হিরের সংস্থা মুম্বইতে তাদের কাজ বন্ধ করছে। তাদের সকলের লক্ষ্য গুজরাটের সুরত।

এর আগে কোটিপতি হিরে ব্যবসায়ী বল্লভভাই লাখানি, কিরণ জেমসের ডিরেক্টর সুরতে ব্যবসা স্থানান্তর করেন। ১৭ হাজার কোটি টাকার ব্যবসা স্থানান্তরিত হয়। ১২০০ কর্মচারীদের থাকার জন্য একটি মিনি টাউনশিপও তৈরি করা হয়েছে সেখানে। ১২০০ টি এপার্টমেন্ট আছে এই টাউনশিপে।

সুরত ডায়মন্ড বোর্স (এসডিবি) তে নয়টি টাওয়ার রয়েছে। প্রত্যেকটি একে অপরের সঙ্গে যুক্ত। এক একটি বাড়িতে ১৫ টি তলা আছে। এখন প্রায় সাড়ে চার হাজার হিরের ব্যবসায়ীর অফিস রয়েছে সেখানে। ৬৭ লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে এই সুরত ডায়মন্ড বোর্স (এসডিবি)। আমেরিকার পেন্টাগনের থেকেও বড় এলাকা এখানে।

মুম্বইয়ের বান্দ্রা - কুরলা কমপ্লেক্সে রয়েছে ভারত ডায়মন্ড বোর্স ( বিডিবি)। এটি এখন বিশ্বের বৃহত্তম হিরের কমপ্লেক্স। আড়াই হাজার অফিস আছে এখানে। ২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিডিবি অবস্থিত।

বাণিজ্য নগরীর উপর কেন এত নির্ভরতা? এই বিষয়ে এসডিবি ম্যানেজিং কমিটির সদস্য দীনেশ ভাই নাভাদিয়া জানান, আসলে মুম্বইয়ে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ব্যবসার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। পণ্য রফতানি থেকে যাতায়াতের জন্য এই শহরে অফিস করতে হয়েছিল।

এসডিবির এই কমপ্লেক্স আসছে ডিসেম্বর মাসে উদ্বোধন হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। এমন সম্ভাবনাই আছে। এক ছাদের তলায় কয়েক হাজার হিরে ব্যবসায়ী আসছেন। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এসডিবির দৌলতে রাজ্যের নির্মাণ ব্যবসাও বাড়বে। এমন মনে করা হচ্ছে। কারণ, বহু সংস্থাই তাদের কর্মীদের সুরতে নিয়ে আসছেন। এক মহাযজ্ঞ যেন চলছে এই এসডিবির মাধ্যমে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+