আজ সাত-পাকে বাধা পড়বেন রায়না, উপস্থিত তারকা অতিথির তালিকায় ধোনি-সাক্ষী ও বিরাট-অনুষ্কা!
নয়াদিল্লি, ৩ মার্চ : আজ নতুন জীবন শুরু করার আগে খোশমেজাজেই রয়েছেন সুরেশ রায়না। তার আগেই সর্বদা হাসিখুশি থাকা লাজুক স্বভাবের রায়না জানালেন বিয়ের ব্যাপারটায় যা ঠিক করার তাঁর মা-ই করেছেন।
দিল্লির লীলা প্যালেসে আজ রায়না তাঁর মায়ের পছন্দের মেয়ে প্রিয়ঙ্কা চৌধুরীকে বিয়ে করতে চলেছেন। সূত্রের খবর, সেই বিয়েতেই হাজির থাকবেন ধোনি-সাক্ষী ও বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। এছাড়াও ভারতীয় দলের অন্য সদস্যরা ও চেন্নাই সুপার কিংস দলের সদস্যরা উপস্থিত থাকবেন।

সামনেই আইপিএল তাই এদিন বিয়ের পরই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত হয়ে পড়বেন রায়না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয় রায়নার পরিবারের তরফে। তবে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে নবদম্পতিকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের একজন প্রতিনিধি হলেন সুরেশ রায়না।












Click it and Unblock the Notifications