পরনে আইএসআইএস শার্ট , ঝাড়খণ্ডে আটক দুই যুবক

পরনে আইএসআইএস শার্ট , ঝাড়খণ্ডে আটক দুই যুবক
ধানবাদ, ৬ নভেম্বর : আইএসআইএস পাকিস্তান লেখা টি-শার্ট পরা দুই যুবককে জিজ্ঞাসাবাদের পর আটক করল পুলিশ। মহরমের মিছিল চলাকালীন ওই দুই যুবক নজরে আসে। অভিযোগ, মিছিলেই সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের হয়ে প্রচারও চালাচ্ছিল তারা।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুই যুবকের মধ্যে একজন শাকির রসিদ (২০) ও অপরজন জাভেদ রসিদ (২২)। মঙ্গলবার মহরমের মিছিলে দেখা যায় এই দু'জনকে। দুজনে তুতো ভাই বলে জানা গিয়েছে। তবে সমস্যাটা হয় মহরমের পরের দিন স্থানী কাগজে এদের ছবি ছাপা হয়। ছবিতে পরনে আইএসআইএস পাকিস্তান ছাপা একটি টি-শার্ট পড়ে ছিলেন। এই ছবি দেখার পরই পুলিশ ইন্দ্রা নগর কলোনি থেকে দুই যুবককে গ্রেফতার করে।

ধানবাদ থানার এসপি জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই যুবকদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী যোগ পাওয়া যায়নি। যুবকরা জানিয়েছে, পথ নাটিকায় তারা সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করছিলেন। তবে পুলিশের অন্যান্য সূত্রের দাবি, দুই ভাইই স্বীকার করেছে এই জঙ্গী গোষ্ঠী দ্বারা অনুপ্রাণিত তারা। তারা আইএসআইএস-এ যোগ দিতে চায়। কার সঙ্গে যোগাযোগ করতে হবে এবিষয়ে তা জানা নেই বলেই এখনও যোগ দিতে পারছে না তারা। সঞ্জয় শা নামে যে ব্যক্তি ওই টি-শার্টটিতে ডিজাইনটি বানিয়েছেন তাকেও ধরে নিয়ে গিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+