কামরা ছাড়াই ইঞ্জিন ছুটল ২ কিমি! অবাক যাত্রীরা
ইঞ্জিনের সঙ্গে কামরার সংযোগ ছিন্ন। যার জেরে মুশকিলে বিশাখা এক্সপ্রেসের যাত্রীরা। ট্রেনটি যাচ্ছিল ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রাবাদ।
ইঞ্জিনের সঙ্গে কামরার সংযোগ ছিন্ন। যার জেরে মুশকিলে বিশাখা এক্সপ্রেসের যাত্রীরা। ট্রেনটি যাচ্ছিল ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রাবাদ। ইঞ্জিনের থেকে কামরার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে নাক্কাপল্লি এবং নরসিপত্তনম স্টেশনের মাঝে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর অনুযায়ী, মূল ট্রেনের সঙ্গে ইঞ্চিনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চালক খেয়াল করেন ট্রেনটি প্রায় ২ কিমি চলে যাওয়ার পর। তবে নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি টুনি স্টেশনে পুলিশের কাছে জানান। এরপর ইঞ্জিন ফিরে যায় পড়ে থাকা কামরাগুলির কাছে। রেলের আধিকারিকরা বিষয়টি পর্যবেক্ষণ করার পর ট্রেনটি ফের যাচ্রা শুরু করে। এই ঘটনায় ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
রেলের সূত্রে জানা গিয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে এই পরিস্থিতি। সপ্তাহ খানের আগে বোলপুর ছাড়ার পরেই শান্তিনিকেতন এক্সপ্রেসের ইঞ্জিনও কামরা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications