করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ, আরও বড় বিপদের আশঙ্কায় বিজ্ঞানীরা
করোনার উপসর্গের সঙ্গে মিলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ, আরও বড় বিপদের আশঙ্কায় বিজ্ঞানীরা
করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই চুপি সাড়ে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। দুই রোগের উপসর্গই প্রায় এক। তাই প্রাথমিক পর্যায়ে পৃথক করা যাচ্ছে না ডেঙ্গি না করোনা। যার জেরে নতুন বিপদ দেখা দিয়েছে। বর্ষা শুরু হতেই ভারতে বাড়তে শুরু করে ডেঙ্গি।

করোনার মধ্যে ডেঙ্গির থাবা
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই বর্ষা শুরু হয়ে গিয়েছে। আর এই বর্ষার মধ্যেই থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। করোনা আর ডেঙ্গি চিহ্নিত করতে একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে। পুরসভা গুলিতে ইতিমধ্যেই ডেঙ্গি চিহ্নিতকরণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে।

করোনায় আক্রান্ত ৮ লক্ষ
ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণ ৮ লক্ষ ছুঁই ছুঁই অবস্থা। মৃতের সংখ্যা ২১ হাজার অতিক্রম করেছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে একাধিক রাজ্যে নতুন করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। যদিও স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনও ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু করেনি করোনা ভাইরাস।

করোনা আর ডেঙ্গির উপসর্গে বিভ্রান্তি
করোনা ভাইরাস এবং ডেঙ্গি দুটির প্রাথমিক উপসর্গই প্রায় এক। তাই কারোর জ্বর হলে বোঝা যাচ্ছে না সে করোনায় আক্রান্ত না ডেঙ্গিতে। এই নিয়ে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে। আর এই সুযোগে থাবা বসাতে শুরু করে দিয়েছে করোনা ভাইরাস।

ডেঙ্গি বাড়ছে দেশে
এশিয়ার রাজ্য গুলিতে বর্ষা বাড়লেই করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভারতে করোনার মধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গি।












Click it and Unblock the Notifications