এবার জামা মসজিদ গুড়িয়ে দেওয়ার ডাক বিজেপি সাংসদের, দেখুন ভিডিও
বিজেপির সাক্ষী মহারাজ যিনি সর্বদা বিতর্কিত মন্তব্য করার জন্য এক পা এগিয়ে রাখেন, তিনি ফের একবার বিতর্কে গা ভাসালেন।
বিজেপির সাক্ষী মহারাজ যিনি সর্বদা বিতর্কিত মন্তব্য করার জন্য এক পা এগিয়ে রাখেন, তিনি ফের একবার বিতর্কে গা ভাসালেন। এবারের বক্তব্য বেশ স্পর্শকাতর। মহারাজ বলেছেন, দিল্লির জামা মসজিদ গুড়িয়ে দেওয়া উচিত। কারণ হিন্দু মন্দিরের ওপরে জামা মসজিদ তৈরি হয়েছে।

বিতর্কিত ভাষণ
উন্নাওয়ে একটি জনসভায় সাক্ষী মহারাজ বলেন, রাজনীতিতে প্রবেশের পর প্রথম যে মন্তব্য আমি করেছিলাম তা ছিল, অযোধ্যা, মথুরা, কাশী ছেড়ে দিল্লির জামা মসজিদ ভাঙো। যদি সিড়ির নিচে মূর্তি না খুঁজে পাও তাহলে আমার নাম বদলে দিও।

সাক্ষী মহারাজের দাবি
সাক্ষী মহারাজের দাবি, মুঘলরা এদেশে এসে ভারতের মন্দির ভেঙে সেখানেই ৩ হাজার মসজিদ তৈরি করেছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত দিতেই এটা করা হয়েছে।
|
বিতর্কিত মন্তব্য
প্রসঙ্গত, ঐতিহাসিক জামা মসজিদ মুঘল সম্রাট শাহ জাহান ১৬৪৪-১৬৫৬ সালের মধ্যে তৈরি করেন। একদিকে যেখানে অযোধ্যার রাম মন্দির নিয়ে উত্তেজনা চলছে, সেখানে সাক্ষী মহারাজের এই মন্তব্য নিঃসন্দেহে উত্তেজনা তৈরি করবে সন্দেহ নেই।

নানা সময়ে বিতর্কে
এর আগে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন সাক্ষী মহারাজ। হিন্দু মহিলাদের ধর্ম বাঁচাতে ৪টি করে সন্তান প্রসবের বার্তা দেন তিনি। মুসলমানদের সতর্ক করে বলেন, চারজন স্ত্রী ও চল্লিশ জন করে সন্তানের ধারণা এদেশে চলবে না। এমনকী নবী হজরত মহম্মদ যোগাসন করতেন বলেও সাক্ষী দাবি করে বিতর্ক বাঁধান।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications