দিল্লির মহিলাকে বিকানেরে নিয়ে গিয়ে গণধর্ষণ, ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
রাজস্থানের বিকানেরে তুলে নিয়ে গিয়ে দিল্লির এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল, তাঁকে ২৩জন মিলে গণধর্ষণ করেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা
রাজস্থানের বিকানেরে তুলে নিয়ে গিয়ে দিল্লির এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। তাঁকে ২৩জন মিলে গণধর্ষণ করেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ইতিমধ্যেই পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে। গত সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা।

নির্যাতিতার বয়ান অনুযায়ী গত সোমবার ২৫শে ডিসেম্বর, জয়পুরে যাবেন বলে দুপুরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ওই মহিলা। সেসময়েই একটি এসইউভি গাড়ি তাঁর সামনে দাঁড়ায়। ওই মহিলাকে লিফট দিতে চায় চালক ও তার বন্ধু। কিন্তু তিনি অস্বীকার করায় জোর করে তাঁকে গাড়িতে তুলে দুজনে মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বিকানেরে একটি গ্রামে নিয়ে গিয়ে আরও কয়েকজনকে তারা ফোন করে ডাকে। এভাবেই ফের গণধর্ষিত হওয়ার পর পরেরদিন বিকেলে একটি গাড়িতে করে তাঁকে আবার যেখান থেকে তোলা হয়েছিল সেখানেই ফেলে রাখা হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
এদিকে পুলিশের কাছে ২৩জন মিলে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করলেও ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ানে তিনি ৮জনের কথাই বলেছেন বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক। দুজনের নামও পুলিশকে জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতেই ৬জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি মদের বোতল ও প্রচুর ব্যবহৃত কন্ডোম উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications