মোদী যাবেন সফরে, পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চাইল নয়াদিল্লি
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যাবেন কোন পথে। পাকিস্তানের আকাশ ছাড়া কীভাবে প্রবেশ করবেন কিরঘিজস্তানে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যাবেন কোন পথে। পাকিস্তানের আকাশ ছাড়া কীভাবে প্রবেশ করবেন কিরঘিজস্তানে। তাই শেষপর্যন্ত পাকিস্তানের আকাশ ব্যবহারের জন্য অনুমতি চাইল দিল্লি। অনুমতি মিললে প্রধানমন্ত্রী পাক আকাশ ব্যবহার করে কিরঘিজস্তানে যাবেন।

কিরঘিজস্তানের বিশকেকে এবার বসছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের আসর। ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাবেন যোগ দিতে। পাক আকাশ পথ ব্যবহার করে বিশেকেকে যাওয়ার জন্য নয়াদিল্লির তরফে অনুরোধ জানানো হয়েছে। সংবাদসংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে মোদি প্রশাসনের এক কর্তা জানিয়েছেন এ কথা।
উল্লেখ্য, বালকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর দু দেশের মধ্যে সব কটি রুট বন্ধ করে দেয় পাকিস্তান। পরে ১১টির মধ্যে দক্ষিণ পাকিস্তানে ২টি রুট মাত্র খোলা হয়। সেই কারণে ভারতের অধিকাংশ বিমান ঘুরপথে চলছে। আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছি এদেশের তরফেও। কিন্তু কয়েক দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও পাকিস্তান সে পথে হাঁটছে না। পাক আকাশ পথ না ব্যবহার করতে পারায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমান চালাতে গিয়ে সমস্যায় পড়ছে। চলতি বছর মার্চে দিল্লি-ইস্তানবুলগামী বিমান যাত্রা শুরু হয়। পাক আকাশ পথ ব্যবহার করতে না পারলে আরব সাগর হয়ে ঘুরপথে বিমান নিয়ে যেতে হবে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications