Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Train: জানেন কোন পথে কাশ্মীর পৌঁছবে বন্দে ভারত? এভাবেও যে যাওয়া যায় তা কল্পনার বাইরে

Vande Bharat Train: একটা সময় কাশ্মীর যাওয়া রীতিমত চ্যালেঞ্জের ছিল! বদল হচ্ছে সময়। এখন কাশ্মীর যাওয়া আরও সহজ হচ্ছে। তাও আবার ট্রেনে চেপে। খুব শীঘ্রই দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে জুড়ে যাচ্ছে জম্মু-কাশ্মীর। যা সে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব ঘটতে চলেছে। নরেন্দ্র মোদী সরকারের আমলে রেল যাত্রায় বড় বদল আসতে চলেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিভিন্ন কাজ। যার মধ্যে একটি নয়া দিল্লি টু কাশ্মীর।

খুব শীঘ্রই এই রুটে (Delhi To Kashmir Vande Bharat Train Route) উদ্বোধন হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। সম্ভবত চলতি মাস অর্থাৎ জানুয়ারি'তেই এই ট্রেনের (Vande Bharat Train) উদ্বোধন হতে পারে বলে খবর।

vande bharat

  • Vande Bharat Train: চেনাব নদীর উপর তৈরি ব্রিজ

কাশ্মীরকে দেশের রজধানীর সঙ্গে যুক্ত করতে চেনাব নদীর ওপর তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেতু। ভারতীয় রেলওয়ে একটি খিলান রেল সেতু নির্মাণ করেছে। ইতিমধ্যে কয়েক দফায় চলছে পরীক্ষা। কখনও মালগাড়ি তো কখনও যাত্রীবাহী ট্রেন চালানো হয়েছে। বেশ কয়েকটি জায়গাতেও শেষ পর্যায়ের চলছে কাজ। আর তা সম্পন্ন হলেও মোদীর হাত ধরে ছুটবে দেশের প্রথম নয়া দিল্লি-কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train)। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলের টাইমটেবিলও জারি করা হয়েছে।

  • Vande Bharat Train: কোন রুটে ছুটবে ট্রেন

এখন কাশ্মীরে যে ট্রেন চলছে তা জম্মু এবং কাটরা স্টেশনের মধ্যে। এছাড়াও বারামুল্লা থেকে শ্রীনগর এবং কাশ্মীরের রামবান থেকে সাঙ্গলদানের মধ্যেও ট্রেন চলছে। ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে কাশ্মীরকে রেলপথে যুক্ত করতে রেসিকে সাঙ্গলদান এবং কাটরার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে যা খবর, নয়া দিল্লি-কাশ্মীর বন্দে ভারত পাঞ্জাবের পাঠানকোট হয়ে জম্মু-কাশ্মীরে ঢুকবে।

আর এভাবে কঠুয়া হয়ে জম্মু তা-ওয়াই হয়ে দাঁড়াবে। ট্রেনটি ৬৫ কিলোমিটার দূরত্ব পেরিয়ে উধমপুরে পৌঁছবে। এবং তারপর আরও ২৫ কিলোমিটার দূরত্ব পেরিয়ে একেবারে বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত চলে যাবে। এই রুটে আগেও ট্রেন অবশ্য চলত। লাইনও আছে। কিন্তু এখান থেকেই ঘুরে যাবে!

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন ট্রেনটি টানেল নম্বর 1 দিয়ে ঢুকে যা মাতা বৈষ্ণ দেবী ত্রিকুট পাহাড়ে রয়েছে। এর পর ১৬ কিমি আরও যাত্রা করবে। আর তা করে পৌঁছবে রিয়াসি স্টেশন। সেখান থেকে ৪৫ কিমি আরও যাবে ট্রেনটি। পৌঁছবে বনিহাল বলে এলাকায়। এরপরের স্টপেজ কাঞ্জিকুঞ্জ এবং পরে অনন্তনাগ। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেনটি (Vande Bharat Train) আন্তনাগ থেকে ছেড়ে শ্রীনগর হয়ে শেষমেশ বারামুল্লা পৌঁছাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+