Delhi Pollution: পোড়ানো যাবে না কোনও ফসল, দূষণ নিয়ন্ত্রণে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
বিষ বাতাসে শ্বাস নিচ্ছেন িদল্লিবাসী। দীপাবলির আগেই যদি এই পরিস্থিতি হয় তাহলে দীপাবলির পরে কী হবে তাই নিয়ে রীতিমতো আতঙ্কিত সকলেই। এই নিয়ে এবার হস্তক্ষেপ করল সু্প্রিম কোর্ট। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে।
শীর্ষ আদালত মঙ্গলবার জানিয়েছে যে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করতে হলে রাজধানী সংলগ্ন কোনও রাজ্যই শুকনো ফসল পোড়াতে পারবে না। পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান সরকারকে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই নির্দেশ যাতে কার্যকর হয় তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারক পার্সনকে।

এদিকে দিল্লি সরকার দূষণ মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত দিল্লি এবং নয়ডার সব স্কুলই বন্ধ থাকবে। কেবল দ্বাদশ এবং দশম শ্রেণির অনলাইনে ক্লাস হবে। সেই সঙ্গে অড ইভেন নাম্বারে গাড়ি চলবে রাস্তায়। ১৩ নভেম্বর ফের বৈঠকে বসবে দিল্লি সরকার। সেসময় পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিনে নয়ডাতেও সব স্কুলে ছুটি দেওয়া হয়েছে। দীপাবলির বািজ পোড়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও রকম বাজি দিল্লিতে পোড়ানো যাবে না এবছর দীপাবলিতে। দিল্লির গোটা আকাশ ধোঁয়াশায় ঢেকে রয়েছে। কার্যত বিষ বাতাসে শ্বাস নিচ্ছেন দিল্লির বাসিন্দারা। এতোটাই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। বা়ড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করা হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications