Sidhu Moosewala Case: সিধু মুসেওয়ালা হত্যা-কাণ্ডে বড় সাফল্য! শচীনকে হাতে পেল দিল্লি পুলিশ
Sidhu Moosewala Case: বড়সড় সাফল্য সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যা-কাণ্ডে। খুনের অন্যতম অভিযুক্ত শচীন বিষ্ণোইকে (Sachin Bishnoi) আজার বাইজান থেকে ভারতের হাতে তুলে দেওয়া হল। পুলিশের স্পেশাল ফোর্সের হাতে শচীনকে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করে সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যা-কাণ্ডের জট খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

জানা যায়, সিধু মুসেওয়ালা খুনের পর আজারবাইজান (Azerbaijan) পালা শচীন। ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে সে। যদিও তাঁকে ধরতে গত কয়েকদিন ধরেই নানা ভাবে চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই মতো রবিবারই আজারবাইজান যান দিল্লি পুলিশের স্পেশাল চার আধিকারিকরা।
আজারবাইজানের রাজধানী বাকুতে শচীন বিষ্ণোইকে (Sachin Bishnoi) দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সে দেশের প্রশাসনের আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন।
আর এরপরেও ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্ত শচীনকে ভারতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মুসেওয়ালা খুনে প্রধান অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাইপো হন এই শচীন। শচীনকে জিজ্ঞাসাবাদ করে সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যা-কাণ্ডে তদন্তে গতি আসবে বলেই মনে করা হচ্ছে। একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেও মনে করা হচ্ছে।
Sidhu Moosewala murder case accused Sachin Bishnoi extradited to India from Baku, Azerbaijan by Delhi Police Special Cell: Special CP HGS Dhaliwal pic.twitter.com/7XitEkK2Rx
— ANI (@ANI) August 1, 2023
গত ২৯ মে, ২০২২। পাঞ্জাবি বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করার খবর সামনে আসে। সঙ্গীত শিল্পীর গ্রামেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ আধিকারিকরা। জানা যায়, গ্যাংস্টার গোল্ডি ব্রার এই খুনের দায় নেয়। কানাডায় বসেই এই পরিকল্পনা গোল্ডি করেন বলে জানা যায়। বলে রাখা প্রয়োজন, এক সাক্ষাত্কারে গ্যাংস্টার লরেন বিষ্ণোই সঙ্গীত শিল্পীর মৃত্যুর স্বীকারও করেছে। তাদের এক হত্যার প্রতিশোধ নিতেই নাকি মুসেওয়ালাকে হত্যা করা হয় বলেও দাবি করে সে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications