পুলিশের এসিপি পদমর্যাদার অফিসারের নাম জড়াল ধর্ষণ ও অপহরণে! ফের শিরোনামে দিল্লি
দিল্লি পুলিশ নিজেদেরই এক এসিপি পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করল।
দিল্লি পুলিশ নিজেদেরই এক এসিপি পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করল। অভিযুক্তের নাম রমেশ দাহিয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

নিগৃহীত মহিলা দাহিয়ার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ ও তাঁর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এমনকী তাঁর ছেলেকে অপহরণ করার অভিযোগও এনেছেন।
গত মাসে দাহিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। কিছুদিন আগেই দাহিয়া উচ্চপদে উন্নীত হয়ে এসিপি পদ পান। তার আগে থেকেই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল।
পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী মারা গিয়েছেন। তাঁর তিন সন্তান রয়েছে। একাধিকবার মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন রমেশ দাহিয়া। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও সহবাস করেন। সেই কথা না রাখাতেই অভিযোগ দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications