Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অক্সিজেন পরিস্থিতি নিয়ে দিল্লি হাইকোর্টের কোন বার্তা কেন্দ্রকে, হাসপাতালগুলিতে প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা

কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্টকে কেন্দ্র জানিয়েছে যে দিল্লির হাসপাতালে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক রয়েছে। এদিকে এরপর দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে জানান দেয় যে , এখনও পর্যন্ত বহু ফোন আসছে অক্সিজেন নিয়ে সহায়তা চেয়ে। ফলত , প্রশ্ন উঠেই যাচ্ছে তাহলে কি আদৌ রাজধানীতে অক্সিজেনের চাহিদা যোগানের ভারসাম্য এসেছে?

অক্সিজেন পরিস্থিতি নিয়ে দিল্লি হাইকোর্টের কোন বার্তা কেন্দ্রকে, হাসপাতালগুলিতে প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা

দিল্লি হাইকোর্ট জানিয়েছে, কেন্দ্রের দেওয়া বক্তব্য (দিল্লিতে যথেষ্ট অক্সিজেন সরবরাহ হচ্ছে) সত্যি নাও হতে পারে। হাইকোর্ট জানিয়েছে, 'আমরা এটা মেনে নিতে পারছি না। আমাদের কাছের লোকজনও বলছেন যে তাঁরা বেড পাচ্ছেন না। আমরা শুনতে পাচ্ছি যে অক্সিজেনের অভাবে হরিয়ানা, মেরঠের মানুষ মারা যাচ্ছেন। আর আমরা দিল্লি সম্পর্কেও শুনছি।আমরা বহু ফোন পাচ্ছি বেড আর অক্সিজেনের জন্য সাহায্য চেয়ে।'

কেন্দ্রকে ফের একবার তুমুল ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, রোগীদের কি শুধু মেরে ফেলার জন্য রেখেছেন? আদালত জানিয়েছে , যদি এমন তথ্য জানা যায় যে একটি নির্দিষ্ট রাজ্যের x সংখ্যক বিষয় প্রয়োজন , আর কেন্দ্র তাকে X+Y সংখ্যক বিষয় দিয়েছে। তাহলে সেই Y সংখ্যক বিষয় দিল্লিকে কেন দেওয়া হল না? যেখানে দিল্লিতে অক্সিজেনের চাহিদা বেশি , সেখানে কেন দিল্লি প্রাপ্য জিনিস পেল না?

এদিকে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির হাসপাতালের ভিতরে কী পরিস্থিতি নার্সদের। স্ট্রেচারে হাসপাতালে ঢুকে আসা রোগীকে বাঁচাতে একজন নার্স তাঁর উপর চড়ে তাঁর অক্সিজেন চালু রাখার আপ্রাণ চেষ্টা করছেন। বিবিসির ক্যামেরায় ধরা পড়া এই ছবি বিপুলভাবে টুইট হয়েছে বিশ্বে। এমন করুণ পরিস্থিতি নিয়ে এবার দিল্লি এগিয়ে চলেছে করোনা পরিস্থিতি মোকাবিলায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+