দিল্লি মহিলা সমৃদ্ধি যোজনা শুরু হয়ে গেল নারী দিবসেই, উপকৃত হবেন প্রায় ২০ লক্ষ
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন যে দিল্লি সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এবং নারীদের কল্যাণ ও নিরাপত্তায় কাজ করবে। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন কথায় ঘোষণা করেন।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের প্রতিশ্রুতির কথায় ফের একবার তুলে আনেন। তাঁর কথায়, "আমরা নারীদের সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করব"। একই সাথে ৩৩ শতাংশ সংরক্ষণ অনুমোদন করেছে মোদী সরকার এমনটাও মনে করান তিনি।

এর সাথেই এদিন চালু করেন 'দিল্লি মহিলা সমৃদ্ধি যোজনা'। বিজেপির ইস্তেহারে এর কথাও উল্লেখ ছিল। এদিন এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "মাসিক ২,৫০০ টাকা ভাতা পাবেন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মহিলারা। ৮ মার্চ অর্থাৎ আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ১৫-২০ লক্ষ নারী উপকৃত হবেন এই প্রকল্প থেকে।
যা জানা যাচ্ছে, যোগ্যতার শর্তাবলী হিসাবে -
২১-৬০ বছর বয়সী মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন।
যাদের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম, তারা এর আওতায় আসবেন।
সরকারি কর্মচারী বা অন্যান্য সরকারি আর্থিক সুবিধা গ্রহণকারীরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত নন।
আবেদন প্রক্রিয়া ও পেমেন্ট
যা জানা যাচ্ছে, নিবন্ধনের জন্য অনলাইন পোর্টাল চালু হবে। আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন আবেদনের জন্যে। যোগ্য মহিলাদের শনাক্ত করতে সরকারি সংস্থাগুলোর তথ্য ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের 'লাডলি বেহনা যোজনা' ও মহারাষ্ট্রের 'লাডকি বাহন যোজনা'-র অনুকরণেই চালু হল এই দিল্লির মহিলা সমৃদ্ধি যোজনা। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প।
এদিন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, "আজ নারীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের জন্য বড় জায়গা তৈরি করেছেন। আমরা 'বেটি বাঁচাও, বেটি পড়াও'-এর পর 'বেটি বধাও'-তেও কাজ করব"।
দিল্লি সরকার নারী উন্নয়নে জোর দিতে চায়। 'মহিলা সমৃদ্ধি যোজনা' নারীদের স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে, প্রকল্পের সুবিধাভোগীরা কবে থেকে ভাতা পাবেন, তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications