১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল দিল্লি হাইকোর্টে

১৯৮৪ সালের শিখ দাঙ্গায় নিম্ন আদালতে সাজা প্রাপ্ত ৮৮ জনের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট।

১৯৮৪ সালের শিখ দাঙ্গায় নিম্ন আদালতে সাজা প্রাপ্ত ৮৮ জনের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। এদিন সকলকেই দোষী সাব্যস্ত করে সাজা বহাল রাখা হয়েছে। সেইবছর ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায়।

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল দিল্লি হাইকোর্টে

শিখ দাঙ্গায় মোট ২৮০০ জন মারা যান। তার মধ্যে দিল্লিতেই ২১০০ জনের মৃত্যু হয়। গত সপ্তাহে দিল্লির আদালত যশপাল সিং ও নরেশ শেরাওয়াতকে ফাঁসির সাজা দেয়। তারপর এদিন এতজনের সাজা বহাল রাখল। সকলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৫ সালে শিখ দাঙ্গার মামলা ফের চালু হয়। তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। তার আগে ১৯৯৪ সালে দিল্লি পুলিশ মামলা বন্ধ করে দিয়েছিল।

এদিন বিচারপতি আরকে গৌবা ২২ বছরের পুরনো রায়কেই বহাল রাখেন। কারণ এই অভিযুক্তদের ১৯০৯৬ সালের ২৭ অগাস্ট সাজা দেওয়া হয়েছিল। মোট ১০৭ জনকে গ্রেফতার করা হয়।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুন হন দুই শিখ নিরাপত্তারক্ষীর হাতে। তারপরই শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়। তাতে কয়েক হাজার মানুষ মারা যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+