যৌন হেনস্থার অভিযোগ, প্রধান বিচারপতি হিসাবে দাত্তুর নিয়োগে খারিজের আবেদন, শুনানি আজ

যৌন হেনস্থার অভিযোগ, প্রধান বিচারপতি হিসাবে দাত্তুর নিয়োগে খারিজের আবেদন, শুনানি আজ
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : যৌন হেনস্থার অভিযোগ এনে পরবর্তী প্রধান বিচারপতি এইচএল দাত্তুর নিয়োগের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন 'র'-এর প্রাক্তন মহিলা আধিকারিক তথা আইনজীবী। আর সেই আবেদনের শুনানিতে সায় দিয়েছে দিল্লি হাই কোর্ট।

৫১ বছরের নিশা প্রিয়া ভাটিয়া, যৌন হেনস্থার অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে পাঠানো বিচারপতি দত্তুকে প্রধান বিচারপতি নিয়োগের সরকারের সুপারিশ খারিজের দাবি জানিয়েছেন। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি জি রোহিনী এবং বিচারপতি আর এস এন্ডল এই মামলার শুনানি করবেন।

অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন কেন্দ্রীয় সরকারের পক্ষে এই আবেদনের বিপক্ষে সওয়াল করবেন।

ভাটিয়ার অভিযোগ, ২০১১ সালে যখন তিনি আইনের ছাত্রী ছিলেন তখন বিচারপতি দাত্তু তাঁর সমস্ত মামলার শুনানি শুরু করেন। আবেদেন ভাটিয়া জানিয়েছেন, তখন থেকেই বিচারপতি দাত্তু তাঁকে তীব্রভাবে যৌন হেনস্থা শুরু করেন। যদিও শীর্ষ আদালতের বিশাখা মামলার নির্দেশিকা অনুযায়ী তাঁকে সুরক্ষা দিতে বাধ্য বিচারপতি।

আবেদনে এও জানানো হয়েছে যে, বিচারপিত দাত্তু ভাটিয়ার সমস্ত মামলা খারিজ করে দেন। এবং তিনি জাতীয় মহিলা কমিশন এবং দিল্লি মহিলা কমিশনের কাছেও এবিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+