‘সেক্স’ লেখা নম্বর প্লেট, দিল্লির আজব নিয়মের ফাঁদে পড়ে বিপাকে তরুণী
স্কুটির নম্বর প্লেটে যে এমন লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতে পারে তা কে ভেবেছিল। তেমনই হয়েছে দিল্লির এক তরুণীর সঙ্গে। এমন বিপাকে তিনি পড়েছেন যে এখন স্কুটি চড়াই দায় হয়ে গিয়েছে। স্কুটির নম্বর প্লেটের শেষ তিন ডিজিটে লেখা এসইএক্স (সেক্স)। আর এই নিয়েই চরম অশান্তির মধ্যে রয়েছেন ওই তরুণী।

দিল্লির নম্বর প্লেটের নিয়য়ম
আসল দিল্লিতে দু-চাকার যানগুলি ইংরাজির 'এস' অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। দিল্লির নম্বর প্লেটগুলি একটি নিয়ম অনুসারে চলে। ডিএল দিল্লির জন্য এরপর জেলার নাম অনুযায়ী বর্ণ ব্যবহৃত হয়, এরপর কি ধরনের যান সেই অনুযায়ী অক্ষর, ২ টি অক্ষর দ্বারা অনুসরণ করা হয় যা সর্বশেষ সিরিজ নির্দেশ করে এবং সর্বশেষ সিরিজের ৪ অক্ষরের ইউনিক সংখ্যা। অতএব জটিল সেই নম্বর প্লেটটির উদাহরণ হিসাবে বলা যায়ঃ ডিএল ২ সি এডি ১২৩৪। ডিএল অর্থাৎ দিল্লি, ২ হল পূর্ব জেলা, সি হল চারচাকার যান বা এস দু-চাকার যান, এডি হল নম্বরের সিরিজ এরপর নম্বর।

বাবার দেওয়া উপহার রীতিমতো লজ্জায় ফেলছে
তাই দিল্লির ওই তরুণীর স্কুটির নম্বর প্লেট হল এস অক্ষরের পর 'ইএক্স' বা এক্স। আরর এই তিনে মিলে হয়ে গিয়েছে সেক্স। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনেরর নম্বর প্লেট তরুণীর পরিবারকেও বিপাকে ফেলেছে এই স্কুটি নিয়ে রাস্তায় বেরোলে অন্যদের কটু কথা, নির্লজ্জ এই ধরনের শব্দেরর সম্মুখীন হতে হচ্ছে।
দিওয়ালির দিন ওই তরুণী তাঁর বাবার থেকে এই স্কুটি উপহার পান। কিন্তু এখনও তা নিয়ে বেরতে পারেননি। কারণ নম্বর প্লেটে 'সেক্স' লেখা। এ ব্য়াপারে তিনি দিল্লির আরটিওর সঙ্গে কথা বলেন।

কি বলছে আরটিও এবং পুলিশ
আরটিও-এর এক কর্তা জানান, দশ হাজার গাড়িকে এই সিরিজে নম্বর দেওয়া হয়েছে। লোকের কটাক্ষ থেকে বাঁচতে এখন বাড়ি থেকে বেরোনই দায় হয়েছে এই স্কুটির। গাড়ির নম্বরের বদল করা সম্ভব? এ ব্য়াাপারে জানতে চাওয়া হয়েছিল দিল্লির কমিশনার অফ ট্রান্সপোর্ট কে কে দাহিয়ার কাছে। তিনি জানান, একবার কোনও গাড়ির নম্বর দিয়ে দেওয়ার পর তা বদলানোর কোনও রাস্তা এখনও কোথাও খোলা নেই। কারণ গোটা প্রক্রিয়া একটা নিয়ম মেনে চলে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications