টিকিট না পেয়ে সটান টেলিফোনের টাওয়ারে চড়ে বসলেন আপ কাউন্সিলর, হুলুস্থূল দিল্লিতে

টিকিট না পেয়ে সটান টেলিফোনের টাওয়াড়ে চড়ে বসলেন আপ কাউন্সিলর, হুলুস্থূল দিল্লিতে

পুরসভা নির্বাচন ঘিরে হুলুস্থূল কাণ্ড দিল্লিতে। টিকিট না পেয়ে সটান টেলিফোন টাওয়াড়ে চড়ে বসলেন আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে। তাঁকে নামাতে হিমসিম খেতে হয় পুলিশ-দমকলকে। ছুটির দিনে যাকে বলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লির শাস্ত্র পার্কে। রাস্তার সামনে রীতিমত লোক জড়ো হয়ে গিয়েছিল। ঘণ্টা খানেক ধরে চেষ্টা করেও তাঁকে নামানো যাচ্ছিল না টাওযার থেকে।

টিকিট না পেয়ে টাওয়ারে চড়ে বিক্ষোভ

টিকিট না পেয়ে টাওয়ারে চড়ে বিক্ষোভ

সামনেই দিল্লিতে পুরসভা উপনির্বাচন। তাই নিয়ে জল্পনার পারদ চড়ছে। তার আগে প্রবল চাপে আপ সরকার। প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্ষোভ শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান রবিবার দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে টেলিফোন টাওয়ারের উপরে চড়ে বসেছিলেন। কিছুতেই সেখান থেকে নামতে রাজি নন। এই নিয়ে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় হুলুস্থুল কাণ্ড। টাওয়াড়ে চড়েই আপ নেতা চিৎকার করে দাবি জানিয়েছেন তাঁকে পুরসভার টিকিট দেওয়ার।

হুলুস্থূল কাণ্ড দিল্লিতে

শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের বাইরে হঠাৎ আপ নেতাকে টেলিফোন টাওয়ারে চড়ে বসে থাকতে দেখে স্থানীয়রাই খবর দেন পুলিশে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় আপ নেতাকে টেলিফোন টাওয়ার থেকে নেমে আসতে বলেন তিনি। কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলেন না আপ নেতা। তিনি বারবার তাঁর অভিযোগের কথা বলেছিলেন। টিকিট দেওয়া হয়নি তাঁকে। টিকিট না দেওয়া হলে তিনি টাওয়ার থেকে নামবেন না বলে জানিয়েছেন। পুলিশ কর্মীরা ক্রমাগত তাঁকে বোঝাতে থাকেন। প্রায় ঘণ্টা খানেক পর তিনি টাওয়ার থেকে নেমে আসেন।

দিল্লিতে পুরসভা নির্বাচন

দিল্লিতে পুরসভা নির্বাচন

আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুরসভা নির্বাচন। ১১৭টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। দিল্লির বিধানসভা ভোটের আগে দিল্লির উপনির্বাচন জেলা কেজরিওয়ালের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। জনগণের রায় নিয়েই প্রার্থীদের টিকিট দিয়েছে আম আদমি পার্টি। কাজেই টিকিট নিেয় স্বজনপোষণের অভিযোগ খাটবে না। প্রার্থী হওয়ায় জন্য ২০,০০০ আবেদন করেছিলেন। জনতার রায় তাঁদের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে প্রার্থীদের।

গুজরাতে মনোযোগ কেজরিওয়ালে

গুজরাতে মনোযোগ কেজরিওয়ালে

গুজরাতেও সামনেই বিধানসভা ভোট। কেজরিওয়ালেন মূল টার্গেট এখন গুজরাত। সেখানে বিজেপিকে হারিয়ে সরকার গড়ার দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন এবার গুজরাতে বিজেপি নয় আম আদমি পার্টি সরকার গড়বে। সম্প্রতি পাঞ্চাবে সরকার গড়ার পর দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে উঠেছে। এদিকে গুজরাতে সম্প্রতি মোরবি কাণ্ডের পর চাপে রয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+