Delhi Election 2025: দিল্লির ক্ষমতায় নিরঙ্কুশভাবেই বিজেপি! পিপলস পালসের এক্সিট পোলের সমীক্ষার ফলাফল জানুন
বুধবার অনুষ্ঠিত হল দিল্লির বিধানসভা ভোট। ৭০ আসনের এই বিধানসভা নির্বাচনের ভোট মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই শেষ হল। বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। আগামী শনিবার দিল্লি ভোটের ফলাফল প্রকাশিত হবে। তার আগে সামনে এল এক্সিট পোল। দিল্লি ভোটের ম্যাজিরক ফিগার ৩৬।
এই নির্বাচনে জোর টক্কর আপ এবং বিজেপির। লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। এক্সিট পোল থেকে একটা ফলাফলের একটা আভাস পাওয়া যায়। পিপলস পালস এর এক্সিট পোল অনুসারে আপ এবারের ভোটে পেতে পারে ১০ থেকে ১৯টি আসন। বিজেপি পেতে পারে ৫১ থেকে ৬০টি আসন। কংগ্রেস বা অন্যান্যরা একটি আসনও নাও পেতে পারে।

অর্থাৎ দিল্লিতে সরকার গঠন করতে হলে অরবিন্দ কেজরিওয়ালকে দলের সব বিধায়ককে ধরে রাখতে হবে। কারণ দল বদলে খেলায় বিজেপি বরাবরই পারদর্শী ফলে কয়েকটা সংখ্যা কম থাকলে সরকার গড়ে ফেলতে পারে বিজেপি। পদ্ম শিবির অবশ্য আশাবাদী ১৯৯৩ সালের পর তারা আবার রাজধানী শহরের ক্ষমতায় ফিরবেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর ইতিমধ্যেই বিজেপি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে।
এবার দিল্লি দখলের জন্য তারা মরিয়া। তবে কংগ্রেস এবার ক্ষমতা দখলের লড়াই থেকে অনেকটা দূরে থাকতে পারে। দীর্ঘদিন কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় ছিল কিন্তু ক্ষমতা থেকে সরে যাবার পর তারা এখন তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে।












Click it and Unblock the Notifications