শীলা দীক্ষিতের মৃত্যুর জন্য 'দায়ী'! প্রভাবশালী কংগ্রেস নেতার অপসারণের দাবিতে শোরগোল
কংগ্রেসের প্রভাবশালী নেতা পিসি চাকোর অপসারণের দাবিকে ঘিরে বিতর্ক। শুক্রবার দিল্লি কংগ্রেসের অনেক নেতা এই অপসারণের দাবিতে সরর হয়েছেন।
কংগ্রেসের প্রভাবশালী নেতা পিসি চাকোর অপসারণের দাবিকে ঘিরে বিতর্ক। শুক্রবার দিল্লি কংগ্রেসের অনেক নেতা এই অপসারণের দাবিতে সরর হয়েছেন। তাঁদের অভিযোগ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের একটি চিঠি তিনি ফাঁস করে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে দিল্লির কংগ্রেসের বেশ কয়েকজন নেতা সিপি চাকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সনিয়া গান্ধীর কাছে কমিটি গঠনের দাবি করেছেন।

কংগ্রেসের মধ্যেকার বিরোধ এতটাই প্রবল যে পিসি চাকোর উদ্দেশ্যে লেখা সন্দীপ দীক্ষিতের চিঠির বয়ান প্রকাশ্যে চলে আসে। কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী, সন্দীপ দীক্ষিত তাঁর মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যুর জন্য, পিসি চাকোকেই দায়ী করেছেন। যদিও সন্দীব দীক্ষিত চিঠির বিষয় জানাতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, চিঠিটি কোনও আইনি নোটিশ নয়।
পরে পিসি চাকো বলেছেন, তিনি চিঠিটি সনিয়া গান্ধীকে দেখিয়েছিলেন। অন্যদিকে সন্দীপ দীক্ষিতের প্রশ্ন এখানে কেন সনিয়া গান্ধীকে টেনে আনা হচ্ছে। এর উত্তরে চাকো বলেছেন, তিনি চিঠির বিষয় বস্তু প্রকাশ করতে চান না। তাই তিনি চিঠিটি কংগ্রেস সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।
পিসি চাকো বলেছেন, সন্দীপ দীক্ষিত কখনই ঠিক করে দিতে পারেন না, তিনি কী করবেন আর কী করবেন না। যখন তাঁকে প্রশ্ন করা হয়, সন্দীপ দীক্ষিত কি তাঁকে শীলা দীক্ষিতের খারাপ স্বাস্থ্যের কারণে অভিযুক্ত করেছেন।, এর উত্তরে চাকো বলেছেন, চিঠিতে কী লেখা রয়েছে তা তিনি জানেন না।
শীনা দীক্ষিতের মৃত্যুর কয়েকমাস পরেই চিঠির বিষয়টি সামনে এল। শীলা দীক্ষিতের মৃত্যুর আগে পিসি চাকোর সম্পর্ক খুব একটা ভাল ছিল না। তাঁর নেতৃত্ব আর শরীর খারাপ নিয়ে চাকোর মন্তব্যে খুব একটা সন্তুষ্ট ছিলেন না শীলা। এমন কী চাকোর কাথ থেকে চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছিলেন তিনি। ফাঁস হওয়া সেই চিঠিতে চাকো প্রশ্ন করেছিলেন, লোকসভআ নির্বাচনের পর বিভিন্ন কমিটি কেন ভেঙে দেওয়া হল। কেন তিনি ফোন ধরছেন না সেই প্রশ্নও তোলা হয়েছিল সেই চিঠিতে।
শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে দিল্লি কংগ্রেসের নেতারা এব্যাপারে তদন্তের দাবি করেন। দলের মধ্যেই চাকো দুর্নীতে জড়িত বলেও অভিযোগ করেন তাঁরা।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ












Click it and Unblock the Notifications