Arvind Kejriwal: ভুয়ো মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে, আশঙ্কা প্রকাশ কেজরিওয়ালের

এবার কি তবে জেলে যেতে পারেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালের পর কি হাজতবাস হবে অতিশীর? এমনই বিস্ফোরণ আশঙ্কার কথা শোনালেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক ভুয়ো মামলায় ফাঁসিয়ে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল।

নিজের এক্স হ্যান্ডেলে এমনই দাবি করেছেন তিনি। কেজরিওয়াল দাবি করেছেন, যে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা সহ সরকারের সম্প্রতি ঘোষিত কল্যাণমূলক প্রকল্পগুলি দ্বারা নির্দিষ্ট কিছু ব্যক্তি বিরক্ত। "ভুয়ো মামলায় আগামী কয়েকদিনের মধ্যেই অতিশীকে গ্রেফতারের পরিকল্পনা করেছে তারা। তার আগে, সিনিয়র AAP নেতাদের উপর অভিযান চালানো হবে"।

Arvind Kejriwal

সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই বিষয়ে বুধবার বেলা বারোটা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করবেন তিনি। সেখানে বিস্তারিত জানাবেন এই বিষয়ে।

কেজরিওয়াল এদিন আরও বলেন যে, দলের শাসন কাঠামোকে অস্থিতিশীল করার অভিযোগের অংশ হিসাবে সিনিয়র AAP নেতারা আক্রমণের শিকার হতে পারেন। এই সমস্যাগুলি সমাধানের জন্য তিনি এবং তাঁর দল চেষ্টা করবে।

এই অভিযোগগুলি এমন সময়ে আসে যখন আপ সরকার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বড় কল্যাণমূলক প্রকল্পগুলি চালু করছে।

  • মহিলা সম্মান যোজনা: মহারাষ্ট্রের 'লাডলি বেহনা যোজনা' এবং বাংলার 'লক্ষ্মীর ভাণ্ডার' এই দুইয়ের আদলে তৈরি এই স্কিম। স্কিমটিতে যোগ্য মহিলাদের মাসিক ১০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। আপ পুনঃনির্বাচিত হলে কেজরিওয়াল এই পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
  • সঞ্জীবনী যোজনা: প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে, এই উদ্যোগটি ৬০ বছর বা তার বেশি বয়সী দিল্লির বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি দেয়৷ এটি সরকারী এবং বেসরকারী উভয় হাসপাতালে চিকিৎসা খরচ কভার করবে।

এই যোজনা গুলির সাথে অন্যান্য রাজ্যের অনুরূপ কল্যাণমূলক কর্মসূচির মিল রয়েছে। আর এই যোজনা গুলিই সেই সরকারগুলিকে জয়ের মুখ দেখিয়েছে। তাই আপের ক্ষেত্রেও এগুলি পজিটিভ ফ্যাক্টর হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই সবের মাঝে যদি ফের কোনও ভুয়ো মামলার কাঁটা বিঁধে দলের বুকে, তাহলে কীভাবে এর মোকাবিলা করবেন আপ সুপ্রিমো? এখন এটাই ভাবাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+