Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় বড় খবর, অন্তর্বর্তী জামিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে
ভোটের মাঝে স্বস্তির খবর। জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে। সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মামলার শুনানি ছিল শুক্রবার।
এদিন বিচারপতি সঞ্জীব খান্না দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আর্জি শুনছিলেন। শুনানি শেষে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেন। আগামী ১ জুন অর্থাৎ ভোটের শেষ দফার দিন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে কেজরিওয়ালের। আদালতে জামিনের বিরোধিতা করেছিল ইডি।

সকালে শোনা যাচ্ছিল ইডি আজ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দেবে আদালতে। এবং চার্জশিটে থাকতে পারে কেজরিওয়ালের নাম। সেটা হলে এই প্রথম আপ ইডি চার্জশিটে আপ সুপ্রিমোর নাম দেওয়া হবে। কিন্তু তার আগেই শুরু হয়ে যায় শুনানি। এর আগে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিনের আর্জির শুনানিতে ইডিকে জানিয়েছিল, লোকসভা ভোট প্রতি পাঁচ বছর আসে। একজন রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে সেই ভোট দানের অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। কারণ তিনি এখনও অপরাধী নন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে কেবল। অভিযোগ প্রমাণিত হয় নি।
তারপরেই আজ শুনানি চলছিল। এবারও সলিসিটার জেনারেল এবং এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল বারবার এই জামিনের বিরোধিতা করেন। কিন্তু আদালত তাঁদের বিরোধিতায় তেমন পোক্ত যুক্তি না পেয়ে শেষ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ১ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এবং ২ জুন তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে জামিনে মুক্ত থাকাকালীন সময়ে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য তিনি করতে পারবেন না বলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি।তারপরেই আজ শুনানি চলছিল। এবারও সলিসিটার জেনারেল এবং এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল বারবার এই জামিনের বিরোধিতা করেন। কিন্তু আদালত তাঁদের বিরোধিতায় তেমন পোক্ত যুক্তি না পেয়ে শেষ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ১ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এবং ২ জুন তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
েকজরিওয়ালের জামিনের খবরে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অ্যান্ডেলে তিনি কেজরিওয়ালের জামিনের স্বাগজ জানিয়েছেন। ভোটের আবহে কেজরিওয়ালের এই জামিন বড় সাফল্য বলে জানিয়েছেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর ৪৯ দিনের মাথায় জামিন পেলেন তিনি। ভোটের আগে কেজরিওয়ালের জামিন বিরোধী শিবিরকে চাঙ্গা করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications