Delhi Assembly Polls: দিল্লির বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা কংগ্রেসের, কেজরিওয়ালের বিরুদ্ধে বাজি কে?

Delhi Assembly Polls 2025: নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election)। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress)। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে কংগ্রেসের বাজি প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা দলের বরিষ্ঠ নেতা সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit)।

প্রথম প্রার্থী তালিকায় ২১ জনের নাম ঘোষণা করেছে কংগ্রেস। আর তাতেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচনে অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রকে দাঁড় করাল কংগ্রেস। কাজেই নিউ দিল্লি আসন যে এবারের নির্বাচনে হেভিওয়েট হতে চলেছে তা বলা বাহুল্য। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকের পর সিলমোহর দেওয়া হয় সন্দীপ দীক্ষিতের নামে।

congress

পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে ২ বার সাংসদ নির্বাচিত হয়েছেন সন্দীপ। মা শীলা দীক্ষিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন নিউ দিল্লি আসনটির নাম ছিল গোল মার্কেট। সেখান থেকে তিন তিনবার জিতেছিলেন শীলা দীক্ষিত। ১৯৯৮ ও ২০০৩ সালে ২ বার জয়ের পর ২০০৮ সালে নিউ দিল্লি নাম হবার পর ফের জেতেন তিনি। ২০১৩ থেকে ওই আসন দখল করে নেন অরবিন্দ কেজরিওয়াল।

এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে বদলি আসন থেকে কংগ্রেসের দিল্লি শাখার প্রধান দেবেন্দ্র যাদবকে প্রার্থী করা হয়েছে। বল্লিরমন আসন থেকে প্রাক্তন মন্ত্রী হারুন ইউসুফ, দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি চৌধুরী অনিল কুমারকে প্রার্থী করা হয়েছে পটপরগঞ্জ আসন থেকে। দলের জাতীয় মুখপাত্র রাগিনী নায়েক লড়বেন ওয়াজিরপুর আসন থেকে।

এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পৌরহিত্যে বৈঠক সেরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বৈঠকে ছিলেন রাহুল গান্ধী-সহ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য অম্বিকা সোনি, সলমন খুরশিদ, টিএস সিং দেও, মধুসূদন মিস্ত্রি-সহ অন্যান্যরা। বৈঠক থেকে কেন্দ্রের পাশাপাশি ইন্ডি জোটে শরিক আপকেও নিশানা করতে ছাড়ল না কংগ্রেস। আপ ও কেন্দ্রের বিজেপির মধ্যে দায় ঠেলাঠেলির জেরে দিল্লির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছেন বলে দাবি কংগ্রেসের।

ইন্ডি জোটে অন্যতম দুই প্রধান দল আপ ও কংগ্রেস। কিন্তু এবারের দিল্লি বিধানসভা ভোটে তাদের আদায়-কাঁচকলা সম্পর্ক। কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আম আদমি পার্টি। তার পাল্টা একা লড়ার বার্তা দিয়েছে কংগ্রেসও। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ইন্ডি জোটে ফাটল আরও সুস্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+