Delhi Election Exit Polls: হ্যাটট্রিক অধরা আপের! ইঙ্গিত সমীক্ষায়; দিল্লিতে গত ২ বারের এক্সিট পোল কেমন ছিল?
Delhi Election Previous Exit Polls: বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয় ১৩ হাজার ৭৬৬টি বুথে হয়েছে ভোটগ্রহণ। ভোটারের সংখ্য ১ কোটি ৫৬ লক্ষ। দিল্লিতে মোট ৭০টি বিধানসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে মোট ৫৭.৭ শতাংশ। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হল বুধবার। শনিবার ৮ ফেব্রুয়ারি ভোটগণনা।
২০২০ সালে ভোটদানের হারে রেকর্ড গড়েছিল দিল্লি। সেবারে ভোটদানের মোট হার ছিল ৬২.৫৯ শতাংশ। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। ২০২০ ও ২০১৫, গত দুবারের বিধানসভা নির্বাচনেই বিপুল মার্জিনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। গত ২ বারের নির্বাচনেই কার্যত ভুল প্রমাণিত হয়েছিল বুথ ফেরত সমীক্ষা।

২০১৫-তে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই বিপুল মার্জিনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। মাত্র ৩টি আসন পেয়েছিল বিজেপি (BJP)। শূন্য হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে (Congress)। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই আপকে সামান্য মার্জিনে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু তা ভুল প্রমাণিত করে বিপুল মার্জিনে বিজেপিকে পরাজিত করে কেজরিওয়ালের আম আদমি পার্টি।
সেবারে নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষায় আপকে ৪১-৪৫টি আসন দেওয়া হয়েছিল, অ্যাক্সিসের তরফে ৫৩টি আসন দেওয়া হয়েছিল ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দেওয়া হয়েছিল ৩৫ থেকে ৪৩টি আসন। যদিও সেসব ভুল প্রমাণিত করে একেবারে ৬৭টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি।
২০২০ এর বুথ ফেরত সমীক্ষায় কার্যত একই চিত্র উঠে এসেছিল। কেজরিওয়ালের দল ৬০টি আসনও পাবে না বলে ইঙ্গিত দিয়েছিল বুথ ফেরত সমীক্ষা। কিন্তু ফের তাদের ভুল প্রমাণিত করে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। তবে আটটি আসনে জিতে নিজেদের আসন সংখ্যা বাড়িয়েছিল বিজেপিও।
২০২০ সালে এবিপির তরফে আপকে ন্যূনতম ৫১টি আসন দেওয়া হয়েছিল। জন কী বাত ৫৫টি, নিউজ এক্স-নেতা ৫৫টি আসনে এগিয়ে রেখেছিল আপকে। তবে বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে সোজা ৬২টি আসনে জেতে আম আদমি পার্টি।
তবে এবারের বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষার সিংহভাগ এগিয়ে রেখেছে বিজেপিকে। পি মার্ক, ম্যাট্রিজ, পিপলস পালস, পিপলস ইনসাইট, চাণক্য রিসার্চ-সহ নানা পোলস্টার বিজেপিকে এগিয়ে রেখেছে এবারে। গেরুয়া ঝড়ে ধরাশায়ী হতে পারে আম আদমি পার্টি। পোলস অফ পোলস বলছে, বিজেপি পেতে পারে ৩৮ থেকে ৪৪টি আসন। আপ পেতে পারে ২৫ থেকে ৩২টি আসন। কংগ্রেস পারে ০ থেকে ২টি আসন। অন্যান্যরা পেতে পারে ১টি আসন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications