দিল্লি ও মুম্বইয়ে ফের রেকর্ড করোনা সংক্রমণ, বর্ষবরণের আগে জারি চূড়ান্ত সতর্কতা

দিল্লি ও মুম্বইয়ে মঙ্গলবার দৈনিক করোনা সংক্রমণের হার এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। যার ফলে নতুন করে ফের একবার দেশের দুটি প্রধান শহরে একদিকে যেমন সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে, তেমনই প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

দিল্লি ও মুম্বইয়ে ফের রেকর্ড করোনা সংক্রমণ

দিল্লিতে গত ছয় মাসের মধ্যে দৈনিক সংক্রমণের হার এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুম্বইয়ে এদিন ১৩৭৭ জনের সংক্রমণের খবর সামনে এসেছে। সোমবার যা ছিল ৮৮০ জন। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ২১৭২ জন। একদিনে মারা গিয়েছেন ২২ জন।

এদিকে দিল্লিতে মঙ্গলবার একদিনে ৪৯৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে জুন মাসের ৪ তারিখ দিল্লিতে ৫২৩ জনের সংক্রমণের খবর সামনে এসেছিল। দিল্লিতে ইতিমধ্যে সরকারের তরফে করোনার বিরুদ্ধে লড়াইয়ে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার এবং কোচিং প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসের ১৮ তারিখ থেকে দিল্লিতে স্কুল খোলার কথা বলা হয়েছিল। পরে দূষণের কারণে ফের তাতে বিঘ্ন ঘটে। এরপর সোমবার থেকে স্কুল শুরুর কথা ছিল। দিল্লিতে স্কুল, কলেজের পাশাপাশি সিনেমা, থিয়েটার এবং জিম বন্ধ করে দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সরকারের তরফে মুম্বইয়ে আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। নতুন বছরের বর্ষবরণের সময় যাতে সকল নাগরিক করোনা বিধি মেনে চলেন সেজন্য মুম্বই পুরসভার তরফে আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত দিল্লিতে এখন‌ও পর্যন্ত ১৪২ জন এবং মহারাষ্ট্রে এখন‌ও পর্যন্ত ১৬৭ জনের শরীরে ওমিক্রন করোনা ভ‍্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+