লাদাখ সংঘাতের পারদ চড়তেই রাশিয়া পৌঁছলেন রাজনাথ! কোন 'অ্যাজেন্ডা' সামনে

লাদাখ সীমান্তে ক্রমাগত সংঘাতের পারদ চড়তেই এবার প্রতিরক্ষামন্ত্রকও তৎপরতা নিতে শুরু করে দিয়েছে। চিনকে ছাপিয়ে যেতে এবার দিল্লি একাধিক স্ট্র্যাটেজিতে বদল আনতে শুরু করেছে। অন্যদিকে, এই যুদ্ধের পারদ চড়তেই রাজনাথ সিং পৌঁছলেন রাশিয়ায়।

 রাজনাথ কী জানিয়েছেন?

রাজনাথ কী জানিয়েছেন?

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তিনি ২ রা সেপ্টেম্বর রাশিয়ায় পৌঁছন। সেখানে রাশিয়া ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই লক্ষ্য রয়েছে ভারতের সামনে।

 কোন অ্যাজেন্ডা?

কোন অ্যাজেন্ডা?

জানা গিয়েছে পুতিনের শাসনে থাকা রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের প্রতিরক্ষার বিষয়ে আলোচনা করা হবে বলে খবর। লাদাখ পরিস্থিতিতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এসসিও বৈঠক গুরুত্বের!

এসসিও বৈঠক গুরুত্বের!

রাশিয়ায় সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ বৈঠকে থাকছেন রাজনাথ। এই বৈঠকে চিন-ভারত মুখোমুখি হবে বলে খবর। ফলে বৈঠক ঘিরে পারদ চড়ছে ।এই বৈঠকে দুই যুযুধান পক্ষ ছাড়াও রয়েছে কাজাখস্তান, রাশিয়ায়, তাজাকিস্তান, পাকিস্তান, কিরঘিজস্তান সহ একাধিক দেশ।

 পাকিস্তান-ভারত- চিন ও এসসিও বৈঠক

পাকিস্তান-ভারত- চিন ও এসসিও বৈঠক

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রবল বিরোধিতা, অন্যদিকে লাদাখ ইস্যুতে চিনের আগ্রাসনের মাঝে রাশিয়ার হাইভোল্টেজ এসসিও বৈঠকে ভারত,পাকিস্তান ও চিনের সাক্ষাৎ হবে। তবে মনে করা হচ্ছে, বৈঠকের সাইডলাইনে গিয়ে অনেক ক্ষেত্রে যেভাবে দুটি দেশের মন্ত্রীরা দেখা করেন, সেভাবে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিং দেখা করবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+