সামরিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে দুই প্যানেলের অনুমোদন প্রতিরক্ষামন্ত্রীর
মোদীর মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য পূরণে বড় পদক্ষেপ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের। অস্ত্রভাণ্ডর সমৃদ্ধ করতে দুটি প্যানেল অনুমোদন দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মোদীর মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য পূরণে বড় পদক্ষেপ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের। অস্ত্রভাণ্ডর সমৃদ্ধ করতে দুটি প্যানেল অনুমোদন দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি প্যানেলের নেতৃত্বে থাকছেন ডিরেক্টর জেনারেল। এই প্যােনলের নাম ডিফেন্স প্রকিওরমেন্ট প্রসিডিওর (ডিপিপি) এবং দ্বিতীয়টি ডিফেন্স প্রকিওরমেন্ট ম্যানুয়াল (ডিপিএম)।

এই দুটি প্যানেল দেশের অস্ত্র কেনা এবং প্রয়োজনীয়তার যাবতিয় খুঁটিনাটি বিষয়ে নজর রাখবে। ২০১৬ সালে ডিপিপি এবং ডিপিএম এই দুটি প্যানেলের অনুমোদন স্থগিত হয়ে পড়েছিল। অবশেষে তার ছাড় পত্র দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এতে দেশের অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে।
ডিজি ছাড়াও ডিপিপিতে রয়েছেন ১১ জন সদস্য। এঁরা সকলেই মেজর জেনারেল বা যুগ্ম সচিব স্তরের পদাধিকারী। প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক সমস্যার সমাধানে কাজ করবে এই দুটি কমিটি। শুধু অস্ত্র কেনাই নয় একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত সমস্যারও সমাধান করার চেষ্টা চালাবেন তাঁরা। এছাড়া কীভাবে সেনাবাহিনীকে দীর্ঘ মেয়াদী অস্ত্রে শক্তিশালী করা যায় সেদিকও নজর রাখবে প্যানেল দুটি।












Click it and Unblock the Notifications