বিজেপি শাসিত রাজ্যে রাজধানীতে ভয়াবহ ঘটনা! রেল স্টেশনে ড্রামের মধ্যে মিলল মহিলার পচাগলা দেহ
রেলস্টেশনে প্লাস্টিকের ড্রামের মধ্যে মহিলার পচাগলা দেহ। এদিন এমনই চিত্র বেঙ্গালুরুর একটি রেল স্টেশনে। যশবন্তপুর রেল স্টেশনের একনম্বর প্ল্যাটফর্মে একটি ড্রাম থেকে দুর্গন্ঝ ছড়ানোর পরে রেল পুলিশকে সতর্ক করা হয়। তারপর সাফা
রেলস্টেশনে প্লাস্টিকের ড্রামের মধ্যে মহিলার পচাগলা দেহ। এদিন এমনই চিত্র বেঙ্গালুরুর একটি রেল স্টেশনে। যশবন্তপুর রেল স্টেশনের একনম্বর প্ল্যাটফর্মে একটি ড্রাম থেকে দুর্গন্ঝ ছড়ানোর পরে রেল পুলিশকে সতর্ক করা হয়। তারপর সাফাই কর্মীরা গিয়ে দেহ দেখতে পান। সেই ড্রামটি তখন কাপড় দিয়ে ঢাকা ছিল।

ওই মহিলার বয়স ৩০ বছরের মধ্যে, প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে তাঁকে শনাক্ত করা যায়নি। দেহটির যা অবস্থা, তাতে তা দুই থেকে তিন দিনের পুরনো হতে পারে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করেছেন।
কীভাবে দেহের খোঁজ পাওয়া গেল, সেই প্রশ্নের উত্তরে দক্ষিণ-পশ্চিম রেলের বেঙ্গালুরু ডিভিশনের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কুসুমা হরিপ্রসাদ জানিয়েছেন, সাফাই কর্মীরা ১ নম্বর প্ল্যাটফর্মের একটি ড্রামের মধ্যে পচাগলা দেহটি খুঁজে পান। দেহ পাওয়ার পরেই ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল রেলস্টেশনে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রেল পুলিশের তরফে এব্যাপারে একটি মামলা করা হয়েছে। দেহটি কখন, কে বা কারা ফেলে গেল তার খোঁজ করতে স্টেশনের সেই অংশ এবং আশপাশের অংশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। রেল পুলিশ নিশ্চিত এব্যাপারে খুব তাড়াতাড়ি তথ্য পাওয়া সম্ভব হবে।












Click it and Unblock the Notifications