হাসপাতালে প্রাণ গেল আরও ৬ জনের, দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্য়া বেড়ে ৫৩
হাসপাতালে প্রাণ গেল আরও ৬ জনের, দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্য়া বেড়ে ৫৩
আরও বাড়ল দিল্লি হিংসায় মৃতের সংখ্যা। ৪৭ থেকে বেড়ে এক ধাক্কায় ৫৩-তে পৌঁছল মৃত্যুর সংখ্যা। গুরু তেগবাহাদুর হাসপাতালে বৃহস্পতিবার আরও ৬ জনের মৃত্যু হয়েছে। দিল্লির একাধিক হাসপাতালে একাধিক আহতের চিকিৎসা চলছে। এর আগে আরএমএস হাসপাতালে ৫ জন, এলএনজেপি হাসপাতালে তিন জন এবং জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে এক জন মারা গিয়েছিলেন।

দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ৬৫৪ টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছে ১৮২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনের ধারায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি দিল্লির উত্তর-পূর্বের অধিকাংশ এলাকা।
এদিকে আজই গ্রেফতার করা হয়েছে সাসপেন্ড হওয়া আম আদমি পার্টি নেতা তাহির হুসেনকে। আজালতে আত্মসমর্পণের আবেদন জানিয়েছিলেন তিনি। তা খারিজ হয়ে যাওয়ার পরেই দিল্লি পুলিস তাহির হুসেনকে গ্রেফতার করে। দিল্লির হিংসায় গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মাকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দিল্লির হিংসায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ করা হয়েছে আপ কাউন্সিলরের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications