Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবারে এটা কী? হুলস্থল কাণ্ড ট্রেনজুড়ে
Vande Bharat Express: বন্দে ভারতে যাত্রীর খাবারে মরা আরশোলা! আর তা সামনে আসতেই অস্বস্তিতে ভারতীয় রেল। দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির একটি বন্দে ভারত। সাছন্দ্য থেকে শুরু করে ট্রেনের গতি যাত্রীদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি অল্প সময়ে দেশের সেমি বুলেট ট্রেন যাত্রীদের ভরসার যোগ্য হয়ে উঠেছে।
কিন্তু এই ট্রেনে (Vande Bharat Express) খাবার নিয়ে বারবার যাত্রীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে (Indian Railways)। যদিও এই ঘটনায় ইতিমধ্যে আইআরসিটিসির (IRCTC) তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় খাবারের আরশোলা থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

আর তা ট্যাগ করেন রেল, আইআরসিটি সহ একাধিক হ্যাণ্ডেলকে। এমনকী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও এই বিষয়ে অভিযোগ জানিয়ে ট্যাগ করেন। আর এরপরেই কার্যত হুলস্থুল পড়ে যায়।
জানা গিয়েছে, ওই যাত্রী গত ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) রানি কমলাপতি থেকে জবলপুর জংশনে যাত্রা করছিলেন। যাত্রার সময় যে খাবার দেওয়া হয় তা খুলতেই একেবারে চমকে ওঠেন ওই যাত্রী। দেখেন আস্ত একটা আরশোলা! যদিও সেটি মরা। তাতে কি!
বন্দে ভারতের মতো ট্রেনে (Vande Bharat Express) এমন অবস্থা দেখে একেবারে রাগে ফেটে পড়েন ওই যাত্রী। পুরো খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। যেখানে খাবাররে গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন ওই যাত্রী। ঘটনায় জব্বলপুর স্টেশনে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
I was travelling on 1/02/2024 train no. 20173 RKMP to JBP (Vande Bharat Exp)
— डाॅ. शुभेन्दु केशरी ⚕️👨⚕️ (@iamdrkeshari) February 2, 2024
I was traumatized by seeing dead COCKROACH in the food packet given by them.@narendramodi @AshwiniVaishnaw @drmjabalpur @wc_railway @Central_Railway @RailMinIndia @IRCTCofficial @fssaiindia @MOFPI_GOI pic.twitter.com/YILLixgLzj
ঘটনায় নড়েচড়ে বসেছে আইআরসিটিসির (IRCTC)। এমন খাবার দেওয়ার জন্যে ক্ষমাও চেয়েও নিয়েছেন সংস্থা। ঘটনায় সার্ভিস প্রোভাইডারকে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে বলে বার্তায় জানিয়েছে আইআরসিটিসি। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
রেলওয়ের সেবার তরফেও এই ঘটনায় বার্তা দেওয়া হয়েছে। যাত্রীর করা টুইটেই রেল জানাচ্ছে, আপনার অভিযোগ RailMadad এ নথিভুক্ত করা হয়েছে এবং অভিযোগ নম্বরটি আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। যেভাবে পুরো বিষয়টি রেলের তরফে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে তাতে খুশি ওই যাত্রী।
তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও বন্দে ভারতের (Vande Bharat Express) বেশ কিছু ট্রেনে খাবারের মান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে। এরপরেও কেন সতর্ক হচ্ছে না রেল, প্রশ্ন যাত্রীদের।












Click it and Unblock the Notifications