'হ্যালো! দাউদ বলছি', করাচি থেকে ভেসে এল মাফিয়া ডনের স্বর
দাউদ ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বললেন একটি সর্বভারতীয় টেলিভিশন চ্য়ানেলের সাংবাদিক। তিনি করাচিতেই আছেন বলে দাবি চ্যানেল কর্তৃপক্ষের। পুরোপুরি সুস্থ বলে জানালেন দাউদ নিজেই ।
সুস্থ এবং বহাল তবিয়তেই করাচিতে রয়েছেন আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। একটি টেলিভিশনের চ্যানেলের পক্ষ থেকে ফোন করা হলে নিজেই ফোন ধরলেন দাউদ। জানতে চাইলেন সাংবাদিকের পরিচয়। কিন্তু করাচিতে ক্যামেরা পাঠিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বলতেই বিরক্ত হয়ে নিজের এক সহকারীকে ফোন ধরিয়ে দিলেন দাউদ। আপাতত ওই রেকর্ডিং পরীক্ষা করে দেখতে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বেশ কিছু ধরেই শোনা যাচ্ছিল দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, গ্য়াংরিন হয়েছে। কিন্তু বৃহস্পতিবার একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সরাসরি ফোন করা হয় দাউদ ইব্রাহিমকে। ফোনটি ধরতেই ওপার থেকে ঘ্যাসঘ্যাসে কন্ঠে প্রশ্ন আসে, 'আপ কৌন'। সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর অসুস্থতা সম্পর্কে। তার উত্তরে দাউদ বলেন, 'এক বার বিপি বঢ় গয়া থা, এক বার বিপি বঢ় গয়া থা'। ফলে দাউদ যে একেবারে সুস্থ ও বহাল তবিয়তে রয়েছেন তা বুঝিয়ে দিলেন তিনি নিজেই।
এরপর সাংবাদিক করাচিতে ক্যামেরা পাঠিয়ে মুখোমুখি সাক্ষাৎকারের কথা বলতেই বিরক্ত ডি কোম্পানি প্রধান। সরাসরি বলেন, 'টাইম ওয়েস্ট মত কর'। এরপরই সহকারী জাভেদ চোটানিকে ফোনটা ধরিয়ে দেন দাউদ। এই জাভেদ চোটানিও ম্যাচ ফিক্সিং মামলায় স্বনামধন্য। এরপর প্রশ্নবাণ ছুটে আসে চোটানির। প্রথমেই সাংবাদিকের নাম জিজ্ঞেস করেন তিনি। পাশ থেকে দাউদকেও কথা বলতে শোনা যায়। সাংবাদিককে দুবাইতে ডেকে দাউদের সাক্ষাৎকারের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন চোটানি।
এই কথোপকথনের পরই চ্যানেল কর্তৃপক্ষ দাবি করে, যে নম্বরে ফোন করা হয়েছিল তা করাচির। এমনকি গোয়েন্দাদের কাছে থাকা দাউদের কণ্ঠস্বরের সঙ্গেও এই কণ্ঠস্বর মিলে গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই সাক্ষাৎকারের পরই গোটা রেকর্ডিং বিদেশমন্ত্রকের পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু












Click it and Unblock the Notifications