করোনা ভাইরাসের ধাক্কা, বাড়িয়ে দেওয়া হল আয়কর রিটার্ন জমার সময়সীমা
অর্থনৈতিক মন্দার মধ্যে করোনা ভাইরাসের ধাক্কা। একের পর এক ঘোষণা করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
অর্থনৈতিক মন্দার মধ্যে করোনা ভাইরাসের ধাক্কা। একের পর এক ঘোষণা করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর মধ্যে রয়েছেন ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্নের সময়সীমা ৩১ মার্চের বদলে পিছিয়ে ৩০ জুন করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন, ২০২০ করা হয়েছে। আর দেরি জমা দেওয়ার কারণে সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর ভাষণের শুরুতেই বলেন করোনা ভাইরাসের কথা মাথায় রেখে কেন্দ্র খুব নিবিড়ভাবে অর্থনৈতিক প্যাকেজের বিষয়টির পর্যালোচনা করছে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯২-এ পৌঁছে গিয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যাও দ্রুত বাড়ছে সারা বিশ্ব জুড়ে।
সরকার ইতিমধ্যেই জিএসটি জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়েছে। মার্চ, এপ্রিল, মে মাসের জন্য সময়সীমা করা হয়েছে ৩০ জুন।












Click it and Unblock the Notifications