Daily News Update: ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল ধনখড়, কারণ নিয়ে জল্পনা
Daily News Update: ইউপিএসসির প্রশ্নে ভোট-সন্ত্রাস বিতর্ক, কলকাতায় সোয়াইন ফ্লু আতঙ্ক
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

রাজভবনে শুভেন্দু অধিকারী
সনাতন ধর্মাবলম্বী উপাসকদের নিয়ে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৬ অগাস্ট সরকারের খেলা হবে দিবস পালন নিয়ে তাঁরা রাজ্যপালের কাছে প্রতিবাদ জানিয়েছেন।

সায়ন্তন বসুকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ
খড়দহে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে গেলে সায়ন্তন বসুকে তৃণমূলে কর্মী সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ। সায়ন্তন বসুকে কালো পতাকা দেখানো হয়। তাঁকে ঘিরে গোব্যাক স্লোগনও দেওয়া হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। রবীন্দ্রনাথের মূর্তিকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা বসে থাকায় সায়ন্তন বসু ফিরে আসেন বলেই জানা গিয়েছে।

দ্বিতীয় হুগলি সেতুতে বাসের ধাক্কায় মৃত এক
হাওড়ার দিক থেকে নিউটাউনগামী বাসের ধাক্কায় দ্বিতীয় হুগলি সেতুর ওপর এক বাইক আরোহীর মৃত্যু। তাঁর সঙ্গী গুরুতর আহত হয়েছেল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে দেহটি দীর্ঘক্ষণ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে অভিযোগ। টোলপ্লাজা পেরনোর পরেই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দুটি মাসের রেষারেষির জেরেই দুর্ঘটনা।

ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল ধনখড়
ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখর। কিছুদিন আগেই দিল্লিতে অমিত শাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক সেরে কলকাতা ফিরেছেন রাজ্যপাল। এর মাঝে আবার দিল্লি সফর সেরে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফের রাজ্যপালের দিল্লি সফরের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। কি বিষয়ে এই সফর সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়।

অভিনেতার বাড়ি থেকে উদ্ধার গৃহবধূ
টলি অভিনেতার বাড়ি থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূ। জোর করে আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের বাদামতলায়। যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবার নজর এড়িয়ে কাজের লোকের ফোন থেকে নিজের স্বামীকে ফোন করেন ওই মহিলা, তারপরেই তাঁকে উদ্ধারে নামে চাকদহ এবং বর্ধমান থানার পুলিশ।

সোপিয়ানে সিআরপিএফ-এর ওপরে হামলা
জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের রাস্তায় প্রকাশ্য দিবালোকে সিআরপিএফ টিমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। ফের একবার পুলওয়ামার স্মৃতি উস্কে দিয়ে এমন সন্ত্রাসবাদী হামলায় কার্যত ত্রস্ত গোটা ভূস্বর্গ। এদিন সন্ত্রাসবাদীরা এলোপাথারি গুলিতে কার্যত টার্গেট করে সিআরপিএফ বাহিনীকে। ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন বলে খবর।

ইউপিএসসির প্রশ্নে পশ্চিমবঙ্গের ভোট-সন্ত্রাস
ইউপিএসসির প্রশ্নপত্রে পশ্চিমবঙ্গের ভোট সন্তাস নিয়ে প্রশ্ন। সিএপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদপ্রার্থীদের ভোট সন্ত্রাস নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়েছে। কৃষক আন্দোলনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়েও প্রবন্ধ লিখতে বলা হয়েছে। কেন্দ্রীয় পরীক্ষায় রাজনৈতিক প্রশ্ন কেন, প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। প্রশ্নপত্র বাতিল করার দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে গৃহবধূর মাথা ন্যাড়া
বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে গৃহবধূকে হেনস্থার অভিযোগ গ্রামের একাংশের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের চৌষা গ্রামে গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় কালি দিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ গৃহবধূকে উদ্ধার করে এবং এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে।

কলকাতায় সোয়াইন ফ্লু আতঙ্ক
রাজ্যে তথা কলকাতায় আতঙ্ক বাড়াচ্ছে সোয়াইন ফ্লু। যা নিয়ে চিন্তায় স্বাস্থ্যভবনও। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। দুজন ভর্তি রয়েছেন এই রোগের সন্দেহে। তবে পরে তাদের রিপোর্ট নেগেটিভি আসে। তবে স্বাস্থ্যভবন জানিয়েছে বর্তমান সময় সোয়াইন ফ্লুর মরশুম। বিষয়টি নিয়ে বিভিন্ন জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।

আক্রান্ত যুবনেতাদের দেখতে হাসপাতালে সায়নী
রবিবার রাতে জয়া দত্ত এবং সুদীপ রাহাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার সকালে মুখ্যমন্ত্রী তাঁদের দেখতে গিয়েছিলেন। পরে তাঁদের দেখতে যান তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। পরে তিনি নিজের হাসপাতালে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন where the mind is without fear উল্লেখ করেন।

১৪৭ দিনে সর্বনিম্ন করোনা আক্রান্তের সংখ্যা
গত ১৪৭ দিনে এদিনই সবচেয়ে কম করোনা আক্রান্তের সংখ্যা আজ। শেষ ৪ মাসে এদিন করোনা আক্রান্তের সংখ্যা ২৮,২০৪ জন। এদিনের করোনা পরিসংখ্যান রীতিমতো কমতির দিকে। শেষ ৫ মাসে করোনা পরিসংখ্যানের হিসাবে এদিনই সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা।












Click it and Unblock the Notifications