চারদিন পর ২০ হাজারের নীচে নামল দেশে করোনা সংক্রমণের সংখ্যা

গত চারদিন ধরে ক্রমশ করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছিল। যা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছিল। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর। ২৪ ঘন্টায় দেশে কিছুটা হলেও কমল করোনা সংক্রমণ। রবিবারও প্রায় ২০ হাজারের উপরে গোটা দেশে করোনা সংক্রমণ

Coronavirus Update: গত চারদিন ধরে ক্রমশ করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছিল। যা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছিল। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর। ২৪ ঘন্টায় দেশে কিছুটা হলেও কমল করোনা সংক্রমণ। রবিবারও প্রায় ২০ হাজারের উপরে গোটা দেশে করোনা সংক্রমণের সংখ্যা ছিল। তবে এদিন একধাক্কায় অনেকটাই কমেছে।

২০ হাজারের নীচে নামল দেশে করোনা সংক্রমণের সংখ্যা

তবে চিকিৎসকরা বলছেন পরিস্থিতি যা এখনই স্বস্তি'র নিঃশ্বাস ফেলার সময় আসেনি।

তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৬ হাজার ৯৩৫ জন। সংক্রমণের সংখ্যা কমলেও গত ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে। অন্যদিকে সুস্থতার হারও কিছুটা হলে স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ করোনাকে হারিয়ে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে এই মুহূর্তে করোনা'য় অ্যাক্টিভ কেস ১ লাখ ৪৪ হাজার ২৬৪ হয়ে গিয়েছে।

অন্যদিকে দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫১০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। অন্যদিকে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে করোনা'র বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ওষুধ ভ্যাকসিন। ফলে যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। গত ২৪ ঘন্টা আগে তৈরি হয়েছে নয়া রেকর্ড! ২০০ কোটি'র রেকর্ড পার করেছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে।

অন্যদিকে গোটা দেশে ১৪ জুলাই করোনা সংক্রমণের ২০ হাজারের বেশি আক্রান্ত হয়। এরপর ১৫ জুলাই করোনা সংক্রমণের সংখ্যা ছিল ২০০৩৮। ৪৭ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১৬ জুলাই গোটা দেশে ২০ হাজারেরও বেশি আক্রান্ত ছিল। আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ৪৪৪ জন। এমনকি ১৭ তারিখ অর্থাৎ গতকাল রবিবারও দেশে ২০ হাজারেও উপরেই ছিল সংক্রমণের সংখ্যা। এই অবস্থায় আজ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে কিছুটা হলেও এদিন বেড়েছে মৃতের সংখ্যা।

যদিও এই অবস্থায় ইতিমধ্যে দেশের মানুষকে সতর্ক করা হয়েছে। মাস্ক এবং নুন্যতম দূরত্ব বিধি মেনে চলার কথা বলা হচ্ছে। এমনকি রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে। বেশি করে যাতে করোনা টেস্টিং করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে কোভিড বিধি লাঘু করার কথাও বলা হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নতুন করে করোনা আতঙ্ক ছড়িয়েছে জনমানসেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+