ফিরছে বায়ু, তবে ঝড়ে ওড়াতে নয় ভাসাতে! গুজরাত-রাজস্থানে দুর্যোগের পূর্বাভাস
সাইক্লোন বায়ু ফের ফিরে আসছে গুজরাটে। তবে এবার উড়িয়ে দিতে নয়, বায়ু আসছে গুজরাট ও রাজস্থানকে ভাসাতে। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আরব সাগরে ফুঁসতে থাকা ঘূর্ণিঝড় বায়ু এখন শক্তি হারিয়ে ফেলেছে।
সাইক্লোন বায়ু ফের ফিরে আসছে গুজরাটে। তবে এবার উড়িয়ে দিতে নয়, বায়ু আসছে গুজরাট ও রাজস্থানকে ভাসাতে। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আরব সাগরে ফুঁসতে থাকা ঘূর্ণিঝড় বায়ু এখন শক্তি হারিয়ে ফেলেছে। তবে তা দিক পরিবর্তন করে ফের কচ্ছের দিকে ধেয়ে আসছে। উপকূলে তা আঘাত হানার পর প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা গুজরাট ও রাজস্থানে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সাইক্লোনিক ঝড় সমূদ্রের বুকেই শক্তি হারিয়ে ফেলেছে। প্রথমবার গুজরাট উপকূলে আছড়ে না পড়ে দিকবদল করে ফিরে গিয়েছিল সমুদ্রে। তারপর ১৭-১৮ জুনের মধ্যে ফের বায়ু প্রত্যাঘাত হানতে পারে বলে আভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
তবে এবার আর ঘূর্ণিঝড়ের রূপে তা আছড়ে পড়বে না। এটি গভীর নিম্নচারপে পরিণত হয়েছে। ফলে এর জেরে গুজরাটের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি জারি করা হয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এর ফলে আগামী দুদিন গুজরাট ও রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর গুজরাট ও দক্ষিণ রাজস্থানের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে।
১৩ জুন সকালে গুজরাট উপকূলে ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা ছিল বায়ুর। কিন্তু ঠিক পূর্ব মুহূর্তে সাইক্লোন দিক বদল করে। ফের ফিরে যায় আরব সাগরে। গুজরাট উপকূল রক্ষা পায়। তবে বায়ুর জেরে ঝড়-বৃষ্টি চলছে থাকে তিন দিনভর। এবার বায়ু ফিরছে তবে তা ফিরছে শক্তি হারিয়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications