ঘূর্ণিঝড় নিসর্গ: দ্বারকার মন্দিরে আছড়ে পড়ল ঢেউ... এরপর! দেখুন ভাইরাল ভিডিও

ঘূর্ণিঝড় নিসর্গ: দ্বারকার মন্দিরে আছড়ে পড়ল ঢেউ... এরপর! দেখুন ভাইরাল ভিডিও

মহারাষ্ট্রের দক্ষিণ আলিবাগের দিকে ধেয়ে এগোচ্ছে সাইক্লোন নিসর্গ। আলিবাগই যে সাইক্লোনের মূল আছড়ে পড়ার ঠিকানা তা আগেই জানিয়েছেন আবহবিদরা। ইতিমধ্যেই গুজরাত ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাণ্ডব দেখাতে শুরু করেছে সাইক্লোন। আম্ফানের ক্ষত সারিয়ে ভারত যখন এগিয়ে যাচ্ছিল, তখনই এই ঝড় আছড়ে পড়ল। একনজরে দেখে নেওয়া যাক ভয়াবহ এই ঝড়ের কিছু রূপ।

দ্বারকার মন্দির

গুজরাতে দ্বারকায় মন্দিরে সামনে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। প্রবল ঢেউ আছড়ে পড়লেও দ্বারকার মন্দিরে আপাতত অক্ষত রয়েছে বলে খবর।

মহারাষ্ট্রের পরিস্থিতি

সকাল থেকেই এদিন মহারাষ্ট্রে প্রবল ঝোড়ো হাওয়া দেখা যায়। ঝড়ের দাপটে একটি বাড়ের ছাদে প্যান্ডেলের অংশ উড়ে যায় ।

ঝড়ের দাপ

মুম্বইয়ের পরিস্থিতি যে মোটেও সুখকর নয়, তা এই ভিডিও দেখেই বোঝা যায়। প্রবল হাওয়ার দাপটে গাছ ভেঙে পড়ে বলে খবর।

রায়গড়ের পরিস্থিতি

মহারাষ্ট্রের রায়গড়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে যায়। সেই ছবিও উঠে আসে ওয়ান ইন্ডিয়া নিউজের সোশ্যাল মিডিয়া পেজে।

অক্ষয় কুমারের ভিডিও

কীভাবে সাইক্লোন নিসর্গকে মোকাবিলা করা যাবে? এই উত্তর দিয়েছে অক্ষয় কুমারের একটি ভিডিও। যেখানে প্রশাসন কী কী বন্দোবস্ত করেছে তার কিছু বার্তা রয়েছে।

ভয়াবহ পরিস্থিতি

জনৈক মুম্বই নিবাসী এক মহিলা সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ দৃশ্যের ছবিটি দিয়েছেন। তাঁর দাবি এটি মুম্বই উপকূলের ভয়াবহ দৃশ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+