Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘূর্ণিঝড় মোখা বাসা বাঁধছে সাগরে, স্বস্তি মিলতে চলেছে যে সব রাজ্যে! আন্দামানে ভারী বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখা বাসা বাঁধতে শুরু করেছে বঙ্গোপসাগরের বুকে। তার জেরে ভারতের বিভিন্ন রাজ্যে ফিরছে স্বস্তি। উপকূলবর্তী রাজ্যগুলিতে যেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে, তেমনই অনেক রাজ্যে মিলতে চলেছে স্বস্তিও। আইএমডির তরফে পূর্বাভাসে জানানো হয়েছে আগামী ৫ দিন তাপপ্রবাহ মুক্ত থাকবে ভারত।

মৌসম ভবন জানিয়েছে, আগামী ৫ দিন ভারতে তাপপ্রবাহ নেই। ৮ মে থেকে ১২ মে পর্যন্ত ভারতের আবহাওয়ার পূর্বাভাসে তা জানানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তা ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে।

ঘূর্ণিঝড় মোখা বাসা বাঁধছে সাগরে

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৬ মে অর্থাৎ শনিবার। তারপর তা শক্তি বাড়িয়ে নিম্নচাপের পরিণত হবে ৮ মে সোমবার। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে। তাহলেই ঘূর্ণিঝড় মোখা তৈরির সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড়ের সিস্টেমটি উত্তর দিকে ধাবিত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।

তার ফলে ৮ থেকে ১২ মে পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১১ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেইসঙ্গে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইবে।

ঘূর্ণিঝড় মোখা বাসা বাঁধছে সাগরে

ঝড়ের গতি ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আইএমডি। ৯ মে প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড় বইবে। বাতাসের গতিবেগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এমনকী তা ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। আইএমডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে ছোট জাহাজ, নৌকা, ট্রলার নিয়ে মৎস্যজীবীদের সামুদ্রিক কার্যকলাপের বন্ধ রাখার পরামর্শ জারি করেছে।

বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে কর্মরত মৎস্যজীবীদের ৭ মে-র আগে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরে থাকা জেলেদের ৯ মে-র আগে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ওড়িশা সরকার ১৮টি উপকূলীয় এবং পার্শ্ববর্তী জেলার কালেক্টরদেরকে প্রস্তুত থাকতে বলেছে।

ঘূর্ণিঝড় মোখা বাসা বাঁধছে সাগরে

বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাদা, কটক এবং পুরী-সহ ওড়িশার বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এইসব আশঙ্কার বার্তার মধ্যে একটিই বড়ো স্বস্তির খবর, আগামী পাঁচ দিন ভারতের কোনো অংশে কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

ঘূর্ণিঝড় মোখা কোথায় আছড়ে পড়বে, তা নিয়ে জল্পনার মাঝেই চার রাজ্যকে সতর্কবার্তা পাঠাল মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরির আগেই তৈরি থাকতে বলা হল রাজ্য প্রশাসনকে। তামিলনাড়ু ছাড়াও সতর্কবার্তা পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড় মোখার ফলে অন্ধ্রের বিস্তীর্ণ উপকূল অঞ্চলেও এর প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে ওড়িশাতেও। আর সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+