Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Jawad LIVE: নিম্নচাপ চলে গিয়েছে বাংলাদেশের ওপরে, পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি

ফের একবার নতুন করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। যার নাম ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার তা ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়ার কথা। যার রেশ টের পাওয়া যাবে পশ্চিমবঙ্গেও। বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। উপকূলে আছড়ে পড়ার পর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশা ও অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায়।

Cyclone Jawad LIVE: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব বাংলা-ওড়িশায়

Dec 06, 2021, 2:21 pm IST

এদিন বিকেলের পর থেকেই আবহাওয়ার উন্নতি, জানিয়েছে হাওয়া অফিস
Dec 06, 2021, 2:21 pm IST

নিম্নচাপ এগোচ্ছে বাংলাদেশের দিকে
Dec 06, 2021, 9:17 am IST

রবিবার রাতে জাওয়াদের অবস্থান
Dec 06, 2021, 9:16 am IST

ইস্টকোস্ট রেলের ট্রেন পরিষেবা এদিন থেকেই শুরু হবে
Dec 06, 2021, 9:16 am IST

উত্তর-পূর্বে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে জাওয়াদ
Dec 06, 2021, 9:15 am IST

ওড়িশার গঞ্জাম জেলায় ফসলের প্রচুর ক্ষতি
Dec 05, 2021, 11:27 pm IST

আগামী ২ দিন বাংলা ও ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস
Dec 05, 2021, 7:38 pm IST

আগামী ১২ ঘন্টায় আরও শক্তি হারাবে ঘূর্ণিঝড় জাওয়াদ
Dec 05, 2021, 7:13 pm IST

পুরী পেরিয়ে পারাদ্বীপের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ
Dec 05, 2021, 5:38 pm IST

গভীর নিম্নচাপ হয়ে পুরীতে প্রবেশ করল জাওয়াদ
Dec 05, 2021, 4:26 pm IST

বিশাখাপত্তনম বিচে জলোচ্ছ্বাসে ক্ষতি চিল্ডেন্স পার্কের
Dec 05, 2021, 3:36 pm IST

আজ ও কাল দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
Dec 05, 2021, 3:08 pm IST

ওড়িশা উপকূলে পৌঁছনোর আগেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে
Dec 05, 2021, 3:07 pm IST

এদিন বৃষ্টির কলকাতার ছবি
Dec 05, 2021, 2:17 pm IST

১৯৯৩ সালে সুপার সাইক্লোন পুরী পেরিয়ে পারাদ্বীপের দিকে ধেয়ে যাওয়ার সময় জলস্তম্ভের আকার নিয়ে আছড়ে পড়ে উপকূলে।
Dec 05, 2021, 2:17 pm IST

২০ কিলোমিটারের মধ্যে শক্তিসঞ্চয় করে ২৭০ কিলোমিটার গতিতে আছড়ে পড়েছিল ওই দ্বীপাঞ্চলে।
Dec 05, 2021, 2:16 pm IST

যখন নিম্নচাপটি ২০ কিলোমিটার দূরে ছিল উপকূল থেকে, তখন ফের শক্তিসঞ্চয় করে শ্রীলঙ্কার ধনুস্কোটি দ্বীপাঞ্চলে আছড়ে পড়েছিল। রামেশ্বরম থেকে ধনুস্কোটি ধুয়ে মুছে সাফ হয়ে যায় ওই ঝড়ের দাপটে।
Dec 05, 2021, 2:16 pm IST

১৯৬৪ সালের ২৩ ডিসেম্বর ধনুস্কোটি সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল স্থলভাগে। ওই ঝড়ের ফলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ধনুস্কোটি দ্বীপ।
Dec 05, 2021, 2:16 pm IST

ঘূর্ণিঝড়ের ১২৯ বছরের ইতিহাস ঘেঁটে কেবল একটিবারই এমন ঘটনা ঘটেছিল বাংলার উপকূলে। ১৯৮১ সালে সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল বাংলার উপকূলে।
Dec 05, 2021, 2:15 pm IST

আবহবিদদের কথায়, যতবার ডিসেম্বরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, ততবারই মহাপ্রলয়ের রূপ নিয়েছে পরিস্থিতি।
Dec 05, 2021, 2:15 pm IST

ঘূর্ণিঝড় জাওয়াদ চরিত্র বদলে ধনুস্কোটি সুপার সাইক্লোন হবে না তো! জাওয়াদের গতিপথ বদল ও চরিত্র বদলে প্রশ্ন।
Dec 05, 2021, 12:50 pm IST

ওড়িশার পারাদ্বীপ থেকে ২৭০ কিমি দূরে ঘূর্ণিঝড় জাওয়াদ।
Dec 05, 2021, 12:13 pm IST

কলকাতা পুরসভায় চালু রয়েছে কন্ট্রোলরুম। পাম্পিং স্টেশন খুলে দেওযা হয়েছে।
Dec 05, 2021, 11:59 am IST

জলস্তল বাড়ছে নদীতেও. নিম্নচাপের জেরে মুড়িগঙ্গায় ডুবল নৌকা।
Dec 05, 2021, 11:43 am IST

পুরীতে হাওয়ার বেগ ক্রমশ তীব্র হচ্ছে, সমুদ্রও উত্তাল।
Dec 05, 2021, 11:42 am IST

দক্ষিণ ২৪ পরগনার সাগর-কচুবেড়িয়া বন্ধ ফেরি সার্ভিস। হুগলির ফেরি সার্ভিসও বন্ধ। তবে হলদিয়ায় ফেরি সার্ভিস চালু রয়েছে।
Dec 05, 2021, 11:41 am IST

মৌসুনী দ্বীপে নদী বাঁধে ভাঙন। ১০০ মিটার বাঁধ জলের তলায় চলে গিয়েছে।
Dec 05, 2021, 11:40 am IST

জাওয়াদের আশঙ্কায় ৩৮টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।
Dec 05, 2021, 11:38 am IST

হাওড়া থেকে বন্ধ ফেরি সার্ভিস। আরও কাছে ঘূর্ণিঝড় জাওয়াদ। তবে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় এখন নিম্নচাপ।
Dec 05, 2021, 10:17 am IST

রবিবার পুলিশের তরফে নজরদারি চালানো হচ্ছে সমুদ্র উপকূলে। ফাঁকা করে দেওয়া হয়েছে দিঘা, মন্দারমণি-সহ সমগ্র উপকূলবর্তী এলাকা।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+