সাইক্লোন গুলাব-এর আছড়ে পড়ার কাউন্টডাউনে একাধিক শহর! আবহাওয়ার রিপোর্টে কোন ইঙ্গিত
সাইক্লোন গুলাব-এর আছড়ে পড়ার প্রমাদ গুনছে একাধিক শহর! আবহাওয়ার রিপোর্টে কোন ইঙ্গিত
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই রবিবার বিকেল থেকে তাণ্ডব শুরু করার কথা রয়েছে বঙ্গোপসাগরে ফুঁসে ওঠা সাইক্লোন 'গুলাব' এর। জানা গিয়েছে রবিবার সন্ধ্যা নাগাদই সম্ভবত এর ভয়াবহ রূপ দেখতে পাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ইতিমধ্যেই ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ধাবমান এই সাইক্লোনের জেরে একাধিক বন্দোবস্ত করে রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে যে, সাইক্লোন গুলাব বহু রাজ্যের একধিক শহরকে প্রভাবিত করতে পারে।

মুম্বইতে হলুদ সতর্কতা
ঘূর্ণিঝড় ফুঁসে উঠছে বঙ্গোপসাগরে। তবে তা প্রভাব ফেলতে পারে আরব সাগরের তীরবর্তী মুম্বই নগরীর আশপাশের এলাকায়। উত্তর ছত্তিশগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা যেমন এই ঝড়ের কিছুটা প্রভাব অনুভব করতে পারবে। তেমনই প্রভাবিত হতে পারে মুম্বই ও তার সংলগ্ন এলাকা। শনিবার আইএমডির তরফে জানানো হয়েছে। মুম্বই, থানে , পলঘরে সাইক্লোন গুলাবের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি রয়েছে এই সতর্কতা।

সাইক্লোন গুলাবের অভিমুখ
আইএমডির বিজ্ঞানী শুভাঙ্গী ভুতে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় ২৬ সেপ্টেম্বর এই ঝড় আছড়ে পড়বে। এরফলে মহারাষ্ট্রের বিদর্ভ, মারাঠাওয়াড়ার আবহাওয়া প্রভাবিত হবে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। এরপর ঝড় শক্তি হারিয়ে দুর্বল হতেই মধ্যপ্রদেশ পার করে গুজরাতের দিকে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ঝড়ের নজর কলিঙ্গপত্তনমে, দুর্যোগ ঘনাতে পারে বহু শহরে
জানা গিয়েছে সাইক্লোন গুলাব রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মাঝে কলিঙ্গপত্তনমে ল্যান্ডফল ঘটাতে পারে। এই এলাকা বিশাখা পত্তনম ও গোপালপুরের মাঝে। এরপরই শুরু হবে তাণ্ডব। এদিকে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সকাল থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। ওড়িশা, তালাঙ্গানা, ছত্তিশগড়ের বহু প্রান্তিক প্রদেশে এরফলে চরম বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে।

ঢেউয়ের দাপট কেমন হবে?
জানা যাচ্ছে, শ্রীকাকুলম, সোমপেটা, বিজিয়ানাগ্রাম, গঞ্জামের মতো জায়গায় সাইক্লোন গুলাব আছড়ে পড়বে। তার সঙ্গেই উপকূলের এই এলাকায় ০.৫ ফুট উচ্চতার ঢেউ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। যাবতীয় কঠিন পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

কোথায় কত বেগে বইবে ঝড়?
সংবাদ সংস্থা এএআইএয়ের খবর অনুযায়ী, মালকানগিরি, নউরাঙ্গপুর, পুরী, কোরাপুট ও তার আশপাশের এলাকায় বর্ষণের দাপট অব্যাহত থাকবে। গঞ্জাম ও গজপতি এলাকার এপর দিয়ে প্রবল বেগে ঝড় বইতে পারে বলে জানা গিয়েছে। ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। এরপর ঝড়ের গতি বাড়বে মধ্যরাত পর্যন্ত। ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার পর রাতের দিকে তা ঘণ্টায় ৯৫ কিলোমিটারের গতি নেবে। মালকানগিরি, শ্রীকাকুলাম, গনজাম, গজপতি, পুরী, রায়গড়, বিশাখাপত্তনমা, ভাইজাগ এই ঝড়ের দাপটের জেরে সতর্কতায় রয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications