Cyclone Biparjoy Landfall: বিপর্যয়ের ভয়ঙ্কর তাণ্ডব শুরু! বড়সড় বিপদ এড়াল ইন্ডিগোর বিমান

Cyclone Biparjoy Landfall: ল্যাণ্ডফল শুরু সাইক্লোন বিপর্যয়ের! পূর্বাভাস অনুযায়ী কচ্ছ এবং সৌরাষ্ট্রের কাছে এই ঝড় আছড়ে পড়েছে। আর এরপর থেকেই তাণ্ডব শুরু। প্রবল গতিতে এই মুহূর্তে হাওয়া বইতে শুরু করেছে।

তবে সময় যত গড়াচ্ছে ঝড়ের তাণ্ডব (Cyclone Biparjoy) আরও বাড়ছে। গভীর রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে ইতিমধ্যে পূর্বাভাসে জানানো হয়েছে। সংবাদ সংস্থা এআনআই জানাচ্ছে, সাইক্লোন বিপর্যয়ের প্রভাবে গুজরাতে ঘন্টায় ১০০ প্রতি ঘন্টায় হাওয়া চলছে।

বিপর্যয়ের ভয়ঙ্কর তাণ্ডব শুরু!

তবে ঝড় যত উপকূলের দিকে এগিয়ে আসবে হাওয়ার গতিবেগ (Cyclone Biparjoy) আরও বাড়বে। মৌসম ভবন জানাচ্ছে, সাইক্লোন গুজরাত থেকে এখনও ৭০ কিমি দূরে রয়েছে। তবে ল্যান্ডফল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মৌসমন ভবন মনে করছে রাত ১০ টা নাগাদ উপকুলে আছড়ে পড়তে পারে এই ঝড়।

তবে গুজরাতের একাধিক জেলা থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি।

তবে যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দলকে। গত কয়েকদিন ধরেই গুজরাতের ( Gujrat) বিভিন্ন জেলাতে এনডিআরএফের টিমকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে অন্যান্য বাহিনীকে অ্যালার্টে রাখা হয়েছে। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদেরও তৈরি রাখা হয়েছে।

আর এর মধ্যেই বড়সড় দুর্ঘটনা এড়াল ইন্ডিগোর ( IndiGO Flight) একটি বিমান। 6E6595 বিমানটি হঠাত করেই গোত্তা ( Tail Strike) খায় বলে জানা গিয়েছে। যদিও বিমানে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। বিমানটি বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ যাচ্ছিল বলে জানা যাচ্ছে।

আর সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে (Cyclone Biparjoy) বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রবল হাওয়ার কারনে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে চূড়ান্ত সতর্কতা মুম্বইতেও। ঝড়ের কারনে ইতিমধ্যে প্রবল ঢেউ আছড়ে পড়ছে। মেরিন ড্রাইভ সংগ্রলগ্ন এলাকাতে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+