Curfew in Manipur: নতুন করে উত্তেজনা মণিপুরে, ফের জারি কার্ফু
Curfew in Manipur: নতুন করে উত্তেজনা মণিপুরে ! আর সেই কারনে ফের একবার কার্ফু জারি করা হয়েছে। সম্প্রতি পাঁচ যুবককে গ্রেফতার করা হয় সে রাজ্যে। এরপরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক থানায় হামলার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। আর এরপরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে মণিপুরে। এমনটাই জানা গিয়েছে।
শুধু তাই নয়, রাজধানী ইম্ফলের দুই জেলায় কার্ফু জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকমাস ধরে একাধিক ইস্যুতে উত্তাল মণিপুর (Manipur Violence)। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। এমনকি কার্ফুও অনেকটাই হালকা করা হয়। সম্প্রতি পাঁচ যুবককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

আর এরপর থেকেই উত্তেজনা (Curfew in Manipur) ছড়াতে শুরু করে। ইম্ফলের একাধিক থানা ঘেরাওয়ে ডাক দেওয়া হয়েছিল। পাল্টা পুলিশের তরফেও ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। মিছিল থানার সামনে যেতেই উত্তেজনা ছড়ায় বলে খবর।
পাল্টা পুলিশের (Curfew in Manipur) তরফে ব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভকারীদের উপর পাল্টা লাঠিচার্জ মণিপুরের নিরাপত্তা বাহিনী এবং আরএএফ করে বলে দাবি। এমনকি টিয়ার গ্যাসের শেল ছোঁড়া হয় বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই ঘটনায় ১০ জনেরও বেশি লোক আহত বলে খবর।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ইম্ফল পুলিশ জেলার সিংজামে থানা, প্যারোম্পেট পুলিশ স্টেশন এ৩বং ক্রোকথল পুলিশ স্টেশনে ঢোকার চেষ্টা করছিল। তাঁদের হাতে স্থানীয় অস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচ যুবককে কোনও অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। এমনকি তাদের ছাড়ার বিষয়ে কোনও ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আর ঘটনার প্রতিবাদ জানাতেই থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। আর এই ঘটনার পরেই নতুন করে কার্ফু (Curfew in Manipur) জারি করা হয়েছে। আর তা দুই জেলায়। নিরাপত্তাবাহিনী এবং থানাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে বলেও জানা গিয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications