শহিদদের দেহাংশের বিকৃত ছবি অনলাইনে প্রচার নয়, পুলওয়ামা-কাণ্ডে আবেদন সেনার

পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত ৪০ সেনা সদস্যের দেহের অংশের বিকৃত ছবি অনলাইনে প্রচার বন্ধ করা দরকার বলে আর্জি জানানো হল সিআরপিএফের তরফে।

পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত ৪০ সেনা সদস্যের দেহের অংশের বিকৃত ছবি অনলাইনে প্রচার করা হচ্ছে। তা অবিলম্বে বন্ধ করা দরকার বলে আর্জি জানানো হল সিআরপিএফের তরফে। তিন দশকের মধ্যে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর এত বড় সন্ত্রাসী হামলা হয়নি। তারপরও লক্ষ্য করা গেছে সোশ্যাল মিডিয়াতে আমাদের শহীদদের শরীরের অংশগুলির জাল ছবি ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

শহিদদের দেহাংশের বিকৃত ছবি অনলাইনে প্রচার নয়, পুলওয়ামা-কাণ্ডে আবেদন সেনার

সেনা-জওয়ানদের তরফে আর্জি জানানো হয়, একত্র হয়ে এই অপপ্রচার বন্ধ করতে হবে। যাতে ঘৃণা সৃষ্টি না হয় তার দিকে প্রত্যক্ষ নজর রাখতে হবে। আবেদন জানানো হয়, এ ধরনের ছবি সার্কুলেট, শেয়ার, লাইক এবং পোস্ট বন্ধ হোক।

অভিযোগ, পুলওয়ামা জঙ্গি হামলার বিস্ফোরণস্থল থেকে শুরু করে শহিদদের ছবি খুব খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরে ৬১টি ব্যাটালিয়নের অংশ হিসেবে প্রায় ৬৫ হাজার আধা সামরিক বাহিনী নিয়োজিত রয়েছেন। তেমনই রাজ্যের বহু ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিয়ে রয়েছে। প্রত্যেকের জন্যই এই প্রবণতা খুব খারাপ। কাশ্মীরে শিক্ষার্থীদের হয়রানি সম্পর্কে জাল খবর সামাজিক প্রচার মাধ্যমে ক্ষতিকারক ভাবে প্রচার করা হচ্ছে। এই সমস্ত পোস্ট ছড়িয়ে না দেওার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান শহিদ হন। জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর জঙ্গিরা শক্তিশালী আরডিএক্স বিস্ফোরকে উড়িয়ে দেয় সেনা-বাস। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে সেনা কনভয় যাওয়ার সময় হামলা চালানো হয়। বিস্ফোরণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, সৈন্যদের দেহাংশ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+