কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, বাংলার দুই মন্ত্রী কোন অভিযোগে অভিযুক্ত? মোদীর তৃতীয় মন্ত্রিসভা নিয়ে তথ্য
তৃতীয় মোদী মন্ত্রিসভায় ৭২ জন সদস্য। মন্ত্রীদের তালিকায় নেই মুসলিম সম্প্রদায়ের কেউ। এছাড়াও মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি কম, এমন অভিযোগও করেছে কোনও কোনও বিরোধী দল। সেই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা নিয়ে চমকপ্রদ ফল প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।
এডিআর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার ২৮ জন সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। মন্ত্রীদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টা থেকে শুরু করে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং ঘৃণার মন্তব্যের মতো গুরুতর অভিযোগ।

বাংলার দুই মন্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ
গুরুতর অভিযোগ রয়েছে বাংলা থেকে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় স্থান পাওয়া দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। এই দুই নেতার বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় হত্যার চেষ্টা সম্পর্কিত মামলা রয়েছে। রয়েছে নারী নির্যাতনের মামলাও।
কতজনের বিরুদ্ধে কী কী অভিযোগ
এডিআর-এর প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, এই মন্ত্রিসভার পাঁচ সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এঁরা হলেন, বন্দী সঞ্জয় কুমার, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, সুরেশ গোপী এবং জুয়েল ওরাঁও। ওই রিপোর্টে বলা হয়েছে, ঘৃণীর মন্তব্য করায় অভিযুক্ত আটমন্ত্রী।
মন্ত্রিসভার ৭১ জন সদস্যের মধ্যে ২৮ জন অর্থাৎ প্রায় ৩৯ শতাংশ ফৌজদারি মামলায় অভিযুক্ত।
কতজন কোটিপতি?
মন্ত্রিসভার ৭২ জন সদস্যের মধ্যে ৭০ জন কোটিপতি। অর্থাৎ শতাংশের নিরিখে প্রায় ৯৯ শতাংশ। এঁদের গত সম্পত্তির পরিমাণ ১০৭.৯৪ কোটি টাকা।য মন্ত্রীদের মধ্যে ছয়জনের সম্পদ ১০০ কোটি টাকার বেশি। সব থেকে বেশি সম্পদ যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেমমাসানির, ৫৭০৫.৪৭ কোটি টাকা।












Click it and Unblock the Notifications