উচ্চবিত্ত তপশিলিদের সংরক্ষণের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল কেন্দ্রের
তপশিলি জাতি ও উপজাতিদের একটি অংশ স্বচ্ছ্বল হলেও তাদের সরকারি সংরক্ষণের আওতা থেকে বের করা অনুচিত হবে বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।
তপশিলি জাতি ও উপজাতিদের একটি অংশ স্বচ্ছ্বল হলেও তাদের সরকারি সংরক্ষণের আওতা থেকে বের করা অনুচিত হবে। কারণ এখনও তাঁরা উপজাতিভুক্ত মানুষ হিসাবে সমাজে পিছিয়ে পড়া অংশের প্রতিনিধি হিসাবে ক্ষত বয়ে নিয়ে চলেছেন। সুপ্রিম কোর্টে এই মতামত রেখেছে কেন্দ্র সরকার।

সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল পাঁচ সদস্যের বিচারপতিদের প্যানেল, যার শীর্ষে রয়েছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্র, তাঁর নেতৃত্বাধীন বেঞ্চকে কেন্দ্রের তরফে তিনি বলেছেন, উচ্চবিত্ত তপশিলিরা চাইলে নিজেরা সেই সুযোগ সুবিধা নাও নিতে পারেন। তবে তাদের সরকারিভাবে বঞ্চিত করা যাবে না।
আদালতে বেনুগোপাল এও বলেছেন যে, তপশিলিভুক্তদের একটি শ্রেণিকে সংরক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া যায় কিনা সেই বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদ সিদ্ধান্ত নেবে। এটা আদালতের বিষয়ভুক্ত নয়।
কেন তপশিলিদের উচ্চবিত্ত শ্রেণিকে বাদ রাখা যায় না, সেই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এখনও উচ্চবিত্ত তপশিলিকে নিজের জাতেই বিয়ে করতে হয়। উঁচু জাতের সঙ্গে তাদের বিয়ে হয় না। কেউ বিত্তবান হয়ে গেলেও জাতপাতের বিষয়টি ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারেন না। সমাজের তাদের নিচু স্থানেই থাকতে হয়।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চে মুখ্য বিচারপতি ছাড়াও রয়েছেন ক্যুরিয়েন জোসেফ, আরএফ নরিম্যান, সঞ্জয় কিষণ কউল ও ইন্দু মালহোত্রা। ১২ বছর পুরনো এক রায়ের প্রেক্ষিতে ফের একবার উচ্চবিত্ত তপশিলিদের সংরক্ষণ নিয়ে আদালত বিচারে বসেছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications