ইন্ডিয়া জোটে ফাটল? স্পিকার পদে নির্বাচনে অংশে নেবে তৃণমূল?

লোকসভা অধিবেশনের শুরুতেই কি ইন্ডিয়া জোটে ফাটল দেখা দিল? প্রার্থী নির্বাচন নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ এনেছে। আগামী কাল লোকসভায় স্পিকার পদে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে তৃণমূল অংশগ্রহণ করবে কি? তাই নিয়েও জল্পনা চলছে।

ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে এবার প্রথম স্পিকার পদে নির্বাচন হবে। বিজেপির তরফ থেকে ওম বিড়লাকে প্রার্থী মনোনীত করা হয়েছে। ইন্ডিয়া জোটের তরফ থেকে প্রার্থী হিসেবে কে সুরেশের নাম ঘোষণা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই দিল্লির রাজনীতিতে ডামাডোল শুরু হয়েছে। কংগ্রেস সম্পর্কে একতরফা সিদ্ধান্তের অভিযোগ তুলেছে তৃণমূল।

Abhishek and rahul

কংগ্রেস একতরফাভাবে এই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের থেকে কোনও মতামত নেওয়া হয়নি। গুরুতর এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়েছে। ইন্ডিয়া জোট এবার যথেষ্ট ক্ষমতাশালী। কংগ্রেস এই জোটের সব থেকে বড় রাজনৈতিক দল। ৯৯ টি আসন রয়েছে কংগ্রেসের। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আসন সংখ্যা ২৯।

শুরুর দিন থেকেই কংগ্রেস ইন্ডিয়া জোটকে নিয়ন্ত্রণ করছে। এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে উঠেছিল। স্পিকার পদে প্রার্থী বাছাই ঘিরে দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এল৷ লোকসভা অধিবেশন শুরুর আগেই ইন্ডিয়া জোটে ফাটল দেখা দিল? নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আগামী কাল বুধবার ১১ টা থেকে স্পিকার পদে নির্বাচন শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তৃণমূল কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে? সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন সহ তৃণমূল সাংসদরা বৈঠকে বসেছেন।

আজ সন্ধ্যার মধ্যেই তৃণমূল তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেবে। এই কথা প্রাথমিক ভাবে শোনা গিয়েছে। কংগ্রেসের একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার ঠিক নয়। তৃণমূল কংগ্রেসও যথেষ্ট বড় দল।
কাজেই আলোচনার পরিসর থাকা উচিত। এই দাবি তৃণমূলের অন্দর থেকে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+