যোগী রাজ্যে গো-রাজনীতি! জাতীয় সুরক্ষা আইন বলে গ্রেফতারির অধিকাংশের বিরুদ্ধেই গো-হত্যার অভিযোগ
উত্তরপ্রদেশে গো-রাজনীতি! চলতি বছরে গো-হত্যার অভিযোগে ৭৬ জনের বিরুদ্ধে এনএসএ
গো-রাজানীতি নতুন মাত্র পাচ্ছে গোটা উত্তরপ্রদেশেই। অগাস্ট পর্যন্ত যোগী জাতীয় সুরক্ষা আইনের (এনএসএ) আওতায় যে ১৩৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যেই ৭৬ জনের বিরুদ্ধেই গো হত্যার অভিযোগ রয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কুমার অবস্তির শেষ জারি করা বিবৃতি অনুসারে এটাই জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই গো হত্যার অভিযোগে ১০ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার জন্য নতুন আইনও এনেছে যোগী সরকার।

অন্যদিকে ৩১ অগাস্ট পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে গো হত্যার অভিযোগে যে সমস্ত ব্যক্তিদের উপর জাতীয় সুরক্ষা আইনের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে ৪৪টি মামলাই বরেলি পুলিশ জোনের অধীনেই করা হয়েছে। এদিকে ৬ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বাহরাইচে হো হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরও একজনের বিরুদ্ধে র বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) বলে মামা রুজু করা হয় বলে খবর।
এদিকে গত কয়েকমাসে যোগীরাজ্যে যেখানে নারী নির্যাতন, খুন, জখম, ধর্ষণের মতো ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়েই চলেছে। সেখানে এই ধরণের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের তরফে এনএসএ দেওয়ার পরিসংখ্যান দেখে অবাক হচ্ছেন অনেকেই। সূত্রের খবর, মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে মাত্র ৬ জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন বলে মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য হিংসাত্মক ও জঘন্যতম অপরাধের জন্য ৩৭ জবের বিরুদ্ধে এনএসএ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications