ছত্তিশগড়ে ঘুঁটে চুরি, দায়ের হল এফআইআর, তদন্তে নেমেছে পুলিশ
ছত্তিশগড়ে ঘুঁটে চুরি
সোনা নয়, হীরে নয় চুরি হয়েছে ঘুঁটে। তাও আবার ৮০০ কিলোগ্রাম। ছত্তিশগড় পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ১৬০০ টাকার ৮০০ কিলোগ্রাম ঘুঁটে চুরির মামলা দায়ের করেছে। রাজ্যের কোরবা জেলার ধুরেনা গ্রাম থেকে এই দুঃসাহসিক চুরিটি হয়েছে।

জানা গিয়েছে, দীপকা পুলিশ থানার অন্তর্গত ধুরেনা গ্রামে এই ঘুঁটে চুরি করতে চোরেরা আসে ৮ ও ৯ জুনের মধ্যবর্তী রাতে। দীপকা পুলিশ থানার এএসআই সুরেশ কুমার বলেন, '১৬০০ টাকার ৮ কুইন্ট্যাল গোবর চুরি হয়েছে, ১৫ জুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ গোঠানে ভার্মি কম্পোস্ট তৈরির জন্য 'গোধান ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় রা্য সরকার দু’টাকায় প্রতি কেজি গোবর কেনার কথা ঘোষণা করার পর থেকেই ছত্তিশগড়ে ঘুঁটে আরও মূল্যবান হয়ে গিয়েছে। ধুরেনা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে এই প্রকল্পের কথা ঘোষণা করার পরই তাঁরা কিছু অর্থের বিনিময়ে ঘুঁটে সংগ্রহ করতে শুরু করে দেন।
গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধাব হয় ঘুঁটে। নিষিদ্ধ হওয়া সত্ত্বে বিমানে নিয়ে আসায় ঘুঁটে বাজেয়াপ্ত করেন অভিবাসন বিভাগের আধিকারিকরা। পরে সেগুলিকে নষ্টও করে ফেলা হয়। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া বিমান থেকে এক যাত্রী বিমানবন্দরে নামেন, তখন চেকিংয়ের সময়ে তাঁর সুটকেস থেকে দুটি ঘুঁটে পাওয়া যায়। পায়ে ও মুখে যে সব রোগ হয়, তা পশুদের থেকে ছড়ানো রোগের থেকে হয়। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুঁটেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুটকেস থেকে ওই ঘুঁটে দুটিকে উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications