মুম্বইয়ের বাইকুল্লা জেলে বাড়ছে কোভিডের প্রকোপ, দশদিনে আক্রান্ত শিশু সহ ৩৯ জন বন্দী
মুম্বইয়ের বাইকুল্লা জেলে বাড়ছে কোভিডের প্রকোপ
মহারাষ্ট্র তথা মুম্বইতে করোনার প্রকোপ কমলেও বাণিজ্যনগরের জেলগুলিতে ক্রমশঃ বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। জানা গিয়েছে, মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত দশদিনে ৬ জন শিশু সহ ৩৯ জন বন্দীর কোভিড–১৯ টেস্ট পজিটিভ পাওয়ার পর তাঁদের আইসোলেশন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

একজন গর্ভবতী মহিলাও কোভিড–১৯–এর রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকেও আগাম সতর্কতা হিসাবে হাসপাতালে পাঠানো হয়। বিএমসি জানিয়েছেন, সব মিলিয়ে বাইকুলা জেলের ১২০ জন কয়েদি ও জেলকর্মী করোনা আক্রান্ত হয়েছে। এই সংশোধনাগারের পরিস্থিতি ক্রমশঃ হাতের বাইরে চলে যাচ্ছে। গত বছর করোনার প্রথম ওয়েভের সময় এই জেলের বহু বন্দী করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরিস্থিতি বিবেচনা করে অনেক বন্দীকেই প্যারোলে মুক্তি দেওয়া হয় অথবা আলাদা জায়গায় তাদের রাখা হয়। ব্যতিক্রম ঘটলো না এ বছরও। তবে জেল কর্তৃপক্ষের থেকে বলা হয়েছে যে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। সব ধরনের সতর্কতা অবলম্ব করা হয়েছে, বন্দীদের মাস্ক পরে থাকতে ও সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বারবার বলা হচ্ছে। বিএমসির ই ওয়ার্ডের মেডিক্যাল হেলথ অফিসার জানিয়েছেন যে এই জেলটিকে এখনও কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২৮ হাজার ৩২৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। মোট আক্রান্তের মধ্যে ১৬ হাজার ৬৭১ জন কেরলের। কেরলে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ৩ লাখ ৩ হাজার ৪৭৬ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৫১ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৯১৮ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৮৫ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৫২৭ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে ৬৮ লাখ ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৫৭ হাজার ৩৪৬ জনের। আর এখনও মোট আক্রান্ত ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জন। সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।












Click it and Unblock the Notifications