'জয় শ্রীরাম' না বলার অপরাধে ভিনধর্মী দম্পতিকে মারধর রাজস্থানে
ভিন ধর্মের এক দম্পতিকে মারধর করা হল রাজস্থানের আলওয়ারে। দম্পতির অপরাধ, একদল দুষ্কৃতী তাঁদের জয় শ্রীরাম বলতে বলেছিল।
ভিন ধর্মের এক দম্পতিকে মারধর করা হল রাজস্থানের আলওয়ারে। দম্পতির অপরাধ, একদল দুষ্কৃতী তাঁদের জয় শ্রীরাম বলতে বলেছিল। তা বলতে তাঁরা অস্বীকার করেন। বদলে তাঁদের হেনস্থা করা হয়েছে।

আলওয়ার পুলিশ রবিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। তাদের আগামী ১৮ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে। আলওয়ারের বাসস্ট্যান্ডে এই দম্পতি অপেক্ষা করছিলেন। সেই সময় মোটর বাইকে চেপে দুজন আসে এবং তাদের হেনস্থা করতে থাকে।
অভিযোগ, তাদের জয় শ্রীরাম বলতে জোর করা হয়। তা না করায় মহিলাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ রিপোর্ট অনুযায়ী, দুই অভিযুক্ত হল বংশ ভরদ্বাজ (২৩) ও সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২)।
পুলিশ জানিয়েছে দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৪এ, ৩৮৬, ২৯৫ ও ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications