ন্যায়বিচার ও গণতন্ত্রে দুর্নীতিই সব থেকে বড় বাধা! হীরক জয়ন্তীতে সিবিআই-এর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়া দিল্লির বিজ্ঞান ভবনে সিবিআই-এর হীরক জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান। সেখান থেকে দুর্নীতি নিয়ে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৪-র পরে দেশে দুর্নীতি আর কালো টাকার বিরুদ্ধে কাজ হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

আগের সরকারগুলি কেলেঙ্কারিতে জড়িয়ে ছিল

আগের সরকারগুলি কেলেঙ্কারিতে জড়িয়ে ছিল

সিবিআই-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারগুলো ট্রিলিয়ন ডলারের কেলেঙ্কারি করেছে। তিনি বলেন, ১০ বছর আগেও দেশে কে বেশি দুর্নীতি করতে পারে তার প্রতিযোগিতা ছিল। সেই সময় বড় বড় কেলেঙ্কারি হয়েছিল। কিন্তু সিস্টেম পাশে থাকায় অভিযুক্তরা ভয় পায়নি বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকেই ভারত দুর্নীতির উত্তরাধিকার পেয়েছিল।

সিবিআই দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠান

সিবিআই দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী সিবিআইকে পেশাদার ও দক্ষ প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন। তিনি বলেন, সিবিআই-এর প্রধান দায়িত্ব হল দেশকে দুর্নীতি মুক্ত করা। তাই সিবিআই ছাড়া ভারত এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী বলেছেন, ব্যাঙ্ক জালিয়াতি থেকে বণ্যপ্রাণী-সম্পর্কিত জালিয়াতি, সিবিআই-এর কাজের পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সিবিআই-এর প্রতি মানুষের বিশ্বাস জন্মেছে

সিবিআই-এর প্রতি মানুষের বিশ্বাস জন্মেছে

প্রধানমন্ত্রী বলেছেন, সিবিআই সাধারণ নাগরিকদের আশা এবং শক্তি দিয়েছে। মানুষের বিশ্বাস এতটাই যে সিবিআই তদন্তের দাবিতে মানুষ বিক্ষোভেও অংশ নিচ্ছে। সিবিআই-এর কার্যকারিতা, দক্ষতা এবং ক্ষমতার মাধ্যমে এটির প্রতি মানুষের বিশ্বাস বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সিবিআই বহুমাত্রিক এবং বহু বিভাগীয় তদব্ত সংস্থা হিসেবে ভারমূর্তি তৈরি করেছে।

দুর্নীতির কারণগুলির বিরুদ্ধে লড়াই করছে সরকার

দুর্নীতির কারণগুলির বিরুদ্ধে লড়াই করছে সরকার

প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজদের পাশাপাশি দুর্নীতির কারণগুলির বিরুদ্ধেও সরকার লড়াই করছে। তিনি বলেন, সিবিআই-এর জনপ্রিয়তা এতটাই যে কোনও একটি মামলা অমীমাংশিত থেকে গেলে, তখন বলা হয়, এটি সিবিআই-এর হাতে দেওয়া উচিত ছিল।

গণতন্ত্র ও ন্যায়বিচারে সব থেকে বড় বাধা দুর্নীতি

সিবিআই-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্র ও ন্যায়বিচারে সব থেকে বড় বাধা দুর্নীতি। তিনি বলেছেন, দুর্নীতি প্রতিভার সব থেকে বড় শত্রু। যে কারণে স্বজনপ্রীচি এবং পরিবারবাদ বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ এবং নাগরিকদের দাবি হল কোনও দুর্নীতিবাজকেই রেহাই দেওয়া যাবে না। তিনি বলেছেন, দুর্নীতি দরিদ্রদের অধিকার কেড়ে নেয়।

অফিসারদের বিনা বাধায় ব্যবস্থা নিতে নির্দেশ

অফিসারদের বিনা বাধায় ব্যবস্থা নিতে নির্দেশ

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সিবিআই আধিকারিকদের বিনা বাধায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেছেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই। লোকেরা আধিকারিকদের বিভ্রান্ত করবে কিন্তু তাঁদেরকে নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে। চেষ্টায় কোনও শিথিলতা দেখানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+